সর্বশেষ খবরঃ

গর্ভপাতের অধিকার দাবিতে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ

গর্ভপাতের অধিকার দাবিতে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ
গর্ভপাতের অধিকার দাবিতে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ

গর্ভপাতের অধিকার দাবিতে যুক্তরাষ্ট্রজুড়ে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় শনিবার ( ২ অক্টোবর ) দেশটির ৫০টি রাজ্যে দশ হাজারের বেশি মানুষ বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে র‌্যালিতে অংশ নিয়েছেন।

ওয়াশিংটন ডি.সি’তে বিক্ষোভকারীরা সুপ্রিমকোর্ট ভবনের দিকে র‌্যালি নিয়ে অগ্রসর হয়। এ সময় তাদের হাতে বিভিন্ন প্ল্যাকার্ড ছিল। যার মধ্যে অন্যতম একটি স্লোগান ‘গর্ভপাতকে বৈধ করুন’।

তবে কিছু লোক বিক্ষোভের বিরোধীও ছিলেন। তাদের মধ্যে একজন লোক চিৎকার করে বলেন, ‘তোমাদের হাতে নিরীহ শিশুদের রক্ত!। র‌্যালিতে অংশ নেওয়া রবিন হর্ন নামে এক নারী বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, তিনি অন্যান্য নারীদের পছন্দের অধিকারকে সমর্থন দিতে এসেছেন।

সৌভাগ্যবশত কখনই আমার এই পছন্দের (গর্ভপাত ) সম্মুখীন হতে হয়নি। তবে এখানে অনেক নারী আছে,যাদের এটার সম্মুখীন হতে হয়েছে। তাই যখন এটি আমাদের শরীরের দিকে আসে, তখন সরকার কিংবা পুরুষ কারো কথা বলার অধিকার নেই। যোগ করেন তিনি।

প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভকারীরা নতুন টেক্সাস আইনের বিরুদ্ধে। আইনটি রাজ্যে গর্ভপাতের অধিকারকে মারাত্মকভাবে সীমাবদ্ধ করে।

খবর সূত্র- বিবিসি।

আরো খবর

বেনাপোলে দোকানে ঢুকে ব্যবসায়ীকে হুমকি! অতঃপর থানায় জিডি
বেনাপোলে দোকানে ঢুকে ব্যবসায়ীকে হুমকি! অতঃপর থানায় জিডি
দিনাজপুরে জ্বালানি তেলের অবৈধ মজুদ ও পাচার ঠেকাতে তৎপর বিজিবি
দিনাজপুরে জ্বালানি তেলের অবৈধ মজুদ ও পাচার ঠেকাতে তৎপর বিজিবি
যশোরে ডায়মন্ডসহ ভারতীয় নাগরিক আটক
যশোরে ডায়মন্ডসহ ভারতীয় নাগরিক আটক
বেনাপোলে বিজিবির অভিযানে বিষ্ফোরক দ্রব্য উদ্ধার
বেনাপোলে বিজিবির অভিযানে বিষ্ফোরক দ্রব্য উদ্ধার
কাশিয়ানীতে আদালতের নির্দেশ উপেক্ষা করে জমি দখল
কাশিয়ানীতে আদালতের নির্দেশ উপেক্ষা করে জমি দখল
শ্যামনগরে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
শ্যামনগরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ
শার্শায় এস এ পরিবহনের কার্ভাডভ্যান হতে বিপুল পরিমান চোরাচালানী পণ্য উদ্ধার
শার্শায় এস এ পরিবহনের কার্ভাডভ্যান হতে বিপুল পরিমান চোরাচালানী পণ্য উদ্ধার
বেনাপোলে রাস্তা দখল করে ভবন নির্মাণ ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
বেনাপোলে রাস্তা দখল করে ভবন নির্মাণ ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন