সর্বশেষ খবরঃ

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা
ইনসেট ছবি ম্রাসাথোয়াই মারমা

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক (খাগড়াছড়ি ) জেলা প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন করেছে সরকার। নতুন পরিষদে চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মাসা খোয়াই মারমা। তাঁর সঙ্গে সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে আরও ১৪ জন। ফলে চেয়ারম্যানসহ ১৫ সদস্যের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত হলো।

বৃহস্পতিবার ( ২০ আগস্ট ) দুপুরে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পরিষদ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মোঃ চন্দ্র পাল স্বাক্ষরিত প্রজ্ঞাপনে নতুন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের নাম-পরিচয় উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ এবং খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ( সংশোধন ) আইন, ১৯৯৭-এর ১৬ক ( ৮) উপধারা এবং খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ( সংশোধন ) আইন, ২০১৪-এর ২( ২) উপধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকার খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ নিম্নরূপভাবে পুনর্গঠন করেছে।

১৫জন বিশিষ্ট নবগঠিত জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন ম্রাসাথোয়াই মারমা,সদস্য হিসেবে রিপল চাকমা, শান্তি প্রিয় চাকমা,দেব রানী চাকমা,মোঃ নুরুল আবছার,মোঃ আব্দুল মালেক, মোশাররফ হোসেন,ক্ষেত্র মোহন রোয়াজা,খনি রঞ্জন ত্রিপুরা,নারায়ণ ত্রিপুরা,রুমেল মারমা,মংসাপ্রু চৌধুরী,ক্যরী মগ,তাজলিমা সিরাজ সিমা,কুহেলী দেওয়ান।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদ খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ এবং ওই আইনের সকল সংশোধনীর বিধান অনুযায়ী খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সকল দায়িত্ব পালন করবে।

আরো খবর

কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার 
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন
শুভ জন্মাষ্টমীতে খাগড়াছড়িতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা
শুভ জন্মাষ্টমীতে খাগড়াছড়িতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা
কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে সংবর্ধনা দিলো জামায়াতের আমীর
কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে সংবর্ধনা দিলো জামায়াতের আমীর