সর্বশেষ খবরঃ

খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান

খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক ( খাগড়াছড়ি ) জেলা প্রতিনিধি ::পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও বেগবান করতে খাগড়াছড়ি রিজিয়নের উদ্যোগে বিভিন্ন শ্রেণি-পেশার অসহায়, অসচ্ছল, মেধাবী ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ৩ লাখ ২৮ হাজার ৬০০ টাকা মূল্যের মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার ( ২১ জুলাই ) খাগড়াছড়ি রিজিয়ন সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সহায়তা তুলে দেওয়া হয়। মানবিক সহায়তার এ উদ্যোগে শিক্ষা, চিকিৎসা, পুনর্বাসন, গণমাধ্যম এবং ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন—সব ক্ষেত্রকেই গুরুত্ব দেওয়া হয়েছে।

সহায়তার আওতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত এক মেধাবী শিক্ষার্থীকে লেখাপড়া নির্বিঘ্ন করতে একটি ল্যাপটপ প্রদান করা হয়। এছাড়া রাঙামাটি থেকে প্রকাশিত সাপ্তাহিক রূপসী কাপ্তাই পত্রিকার কার্যক্রম আরও গতিশীল করতে একটি মনিটর দেওয়া হয়।

এছাড়া খাগড়াছড়ি জেলার ১০ জন অসহায় ও অসচ্ছল রোগীকে চিকিৎসা ব্যয় নির্বাহের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়। সম্প্রতি ক্ষতিগ্রস্ত চারজন ক্ষুদ্র ব্যবসায়ীকে বসতঘর মেরামতের জন্য পাঁচ বান ঢেউটিন এবং নগদ অর্থ দেওয়া হয়। দুইজন অসচ্ছল শিক্ষার্থীকে শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর উন্নয়নের অংশ হিসেবে খাগড়াছড়ি বাইতুল করিম মাদ্রাসা কমপ্লেক্স মসজিদের জন্য একটি আধুনিক সাউন্ড সিস্টেম এবং খাগড়াছড়ি মহিলা মাদ্রাসার সংস্কার কাজের জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়।

সহায়তা পেয়ে উপকারভোগীরা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের ভাষ্য, এ ধরনের সহায়তা শুধু আর্থিক সংকট মোকাবিলায় নয়,কঠিন সময়ে মানসিক শক্তি ও সাহস জোগাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আরো খবর

মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বকাপের ফাইনালে শিরোপা জিতেছে স্পেন
বিশ্বকাপের ফাইনালে শিরোপা জিতেছে স্পেন
কিশোরী ও নারীদের স্বাস্থ্যসচেতনতায় খাগড়াছড়িতে সেনাবাহিনীর স্যানিটারি ন্যাপকিন বিতরণ
কিশোরী ও নারীদের স্বাস্থ্যসচেতনতায় খাগড়াছড়িতে সেনাবাহিনীর স্যানিটারি ন্যাপকিন বিতরণ
বেনাপোলে দুই নারী মাদক বিক্রেতা গ্রেফতার
বেনাপোলে দুই নারী মাদক বিক্রেতা গ্রেফতার
পাহাড় কেটে মাটি উত্তোলনে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
পাহাড় কেটে মাটি উত্তোলনে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
বিশ্বকাপ ফাইনালে মাঠে থাকছেন ট্রাম্প
বিশ্বকাপ ফাইনালে মাঠে থাকছেন ট্রাম্প