সর্বশেষ খবরঃ

খাগড়াছড়িতে সাত দিনের খাদ্য সামগ্রী বিতরণ করেছে রেড ক্রিসেন্ট

খাগড়াছড়িতে সাত দিনের খাদ্য সামগ্রী বিতরণ করেছে রেড ক্রিসেন্ট
খাগড়াছড়িতে সাত দিনের খাদ্য সামগ্রী বিতরণ করেছে রেড ক্রিসেন্ট

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক ( খাগড়াছড়ি )জেলা প্রতিনিধি :: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় খাগড়াছড়িতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ৯৫০ পরিবারকে সাত দিনের খাদ্য সামগ্রী বিতরণ করেছে খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিট।

শনিবার ( ৭ সেপ্টেম্বর ) সকাল ১০টায় খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিট প্রাঙ্গণে খাগড়াছড়ি পৌরসভা ও সদর উপজেলার সর্বাধিক ক্ষতিগ্রস্ত ৯৫০ পরিবারকে সহায়তা প্রদান করা হয়। এরমধ্যে রয়েছে চাল, ডাল, তেল, লবন, চিনি সুজি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল আবুল হাসনাত জুয়েল, পিএসসি।

এসময় বিশেষ অতিথি ছিলেন সদর জোনের ক্যাপ্টেন ইজাজ আহমেদ সাজিন, সদর থানার অফিসার ইনচার্জ বাতেন মৃধা, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি তরুন ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন মজুমদার, খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস-চেয়ারম্যান এস. অনন্ত বিকাশ ত্রিপুরা, সেক্রেটারি মোঃ সাইফুল্লাহ, সদস্য ধীমান খীসা, ইউনিট অফিসার আবদুল গনি মজুমদার প্রমূখ।

বিতরণ অনুষ্ঠানে খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের ফিল্ড অফিসার দিদারুল আলম রাফি’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে জোন কমান্ডার লেঃ কর্ণেল আবুল হাসনাত বলেন,রেড ক্রিসেন্ট মানবতার সেবায় সবসময় সামনে থেকে তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করছে। বিশেষ করে যুব রেড ক্রিসেন্ট সদস্যরা সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের উদ্ধার সহ খাবার বিতরণ করেছে যা প্রশংসনীয়।

আরো খবর

পাহাড়ি ঐতিহ্যের অলংকারে স্বপ্ন গড়ছেন তরুণ উদ্যোক্তা দীপ্তি চাকমা
পাহাড়ি ঐতিহ্যের অলংকারে স্বপ্ন গড়ছেন তরুণ উদ্যোক্তা দীপ্তি চাকমা
গৌরীপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত
গৌরীপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত
নড়াইলে ট্রলির ধাক্কায় শিশু নিহত
নড়াইলে ট্রলির ধাক্কায় শিশু নিহত
মুকসুদপুরে র‍্যাবের অভিযানে হত্যা প্ররোচনা মামলার ৩ আসামি গ্রেফতার
মুকসুদপুরে র‍্যাবের অভিযানে হত্যা প্ররোচনা মামলার ৩ আসামি গ্রেফতার
 জ্বালানি তেলের তীব্র সংকটে গোপালগঞ্জের  পেট্রোল পাম্পে যানবাহনের দীর্ঘ সারি
 জ্বালানি তেলের তীব্র সংকটে গোপালগঞ্জের  পেট্রোল পাম্পে যানবাহনের দীর্ঘ সারি
পানছড়িতে এক ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা
পানছড়িতে এক ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা
প্রেসক্লাব গোপালগঞ্জে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রেসক্লাব গোপালগঞ্জে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
“শ্রেষ্ঠ অদম্য নারী” সম্মাননায় ভূষিত হচ্ছেন বেগম খালেদা জিয়া
“শ্রেষ্ঠ অদম্য নারী” সম্মাননায় ভূষিত হচ্ছেন বেগম খালেদা জিয়া