সর্বশেষ খবরঃ

খাগড়াছড়িতে শীতার্তদের মাঝে পার্বত্য জেলা পরিষদের শীতবস্ত্র বিতরণ

খাগড়াছড়িতে শীতার্তদের মাঝে পার্বত্য জেলা পরিষদের শীতবস্ত্র বিতরণ
খাগড়াছড়িতে শীতার্তদের মাঝে পার্বত্য জেলা পরিষদের শীতবস্ত্র বিতরণ

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক( খাগড়াছড়ি )জেলা পরিষদ :: খাগড়াছড়িতে শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে পার্বত্য জেলা পরিষদ। শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে মানবিক সহায়তার অংশ হিসেবে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শুক্রবার ( ২৬ ডিসেম্বর )সকালে খাগড়াছড়ি জেলা সদরের উপজেলা মাঠ প্রাঙ্গণে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের হাতে শীতবস্ত্র তুলে দেন পার্বত্য জেলা পরিষদের সদস্য মোঃ মাহাবুব আলম।

এ সময় তিনি বলেন,“শীত মৌসুমে নিম্নআয়ের ও অসহায় মানুষের কষ্ট লাঘবে পার্বত্য জেলা পরিষদ সবসময় মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।”

এদিন জেলার বিভিন্ন এলাকার প্রায় ২৫০ জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং পার্বত্য জেলা পরিষদের এ উদ্যোগকে সাধুবাদ জানান।

স্থানীয়রা জানান, শীতের প্রকোপে যখন দরিদ্র মানুষের জীবন দুর্বিষহ হয়ে ওঠে, তখন এ ধরনের সহায়তা তাদের জন্য বড় আশীর্বাদ হয়ে আসে। ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

উল্লেখ্য,পার্বত্য জেলা পরিষদ নিয়মিতভাবে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মসূচির মাধ্যমে পাহাড়ি অঞ্চলের দরিদ্র ও অসহায় মানুষের পাশে কাজ করে যাচ্ছে।

আরো খবর

মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
স্বাধীনতা দিবসে শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
স্বাধীনতা দিবসে প্রেসক্লাব গোপালগঞ্জের শ্রদ্ধাঞ্জলি অর্পণ
স্বাধীনতা দিবসে প্রেসক্লাব গোপালগঞ্জের শ্রদ্ধাঞ্জলি অর্পণ
নড়াইলের মধুমতি নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
নড়াইলের মধুমতি নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ আটক-১
কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ আটক-১