সর্বশেষ খবরঃ

খাগড়াছড়িতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সেনাবাহিনী

খাগড়াছড়ি সেনা রিজিয়নের দরিদ্রদের মাঝে মানবিক সহায়তা প্রদান
খাগড়াছড়িতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সেনাবাহিনী

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক ( খাগড়াছড়ি ) জেলা প্রতিনিধি :: পার্বত্য জেলা খাগড়াছড়িতে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে খাগড়াছড়ি রিজিয়ন নিয়মিতভাবে বিভিন্ন ধরণের জনকল্যাণমূলক কর্মসূচী পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় খাগড়াছড়ি রিজিয়নের উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র উপহার প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার ( ২৬ ডিসেম্বর ) সকালে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ মাঠে শীতার্তদের মাঝে শীতবস্ত্র উপহার বিতরণ করেন ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার, ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোঃ আমান হাসান, এসপিপি, এনডিসি, পিএসসি।এ সময় খাগড়াছড়ি সদর উপজেলার ৬’শ(ছয়শত) পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ কালে খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার বলেন, অসহায় ও দুঃস্থ মানুষের কল্যাণে খাগড়াছড়ি রিজিয়ন সবসময় পাশে ছিল, রয়েছে এবং পাশে থাকবে। আগামীতে এই ধরণের জনকল্যাণমূলক কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আশ্বান দেন তিনি।

এ সময় সেনাবাহিনীর পক্ষ হতে শীতবস্ত্র উপহার পেয়ে সাধারণ জনগণ অত্যন্ত আনন্দিত হন এবং তারা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরো খবর

এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
দিনাজপুরের চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বকাপের ফাইনালে শিরোপা জিতেছে স্পেন
বিশ্বকাপের ফাইনালে শিরোপা জিতেছে স্পেন
কিশোরী ও নারীদের স্বাস্থ্যসচেতনতায় খাগড়াছড়িতে সেনাবাহিনীর স্যানিটারি ন্যাপকিন বিতরণ
কিশোরী ও নারীদের স্বাস্থ্যসচেতনতায় খাগড়াছড়িতে সেনাবাহিনীর স্যানিটারি ন্যাপকিন বিতরণ
বেনাপোলে দুই নারী মাদক বিক্রেতা গ্রেফতার
বেনাপোলে দুই নারী মাদক বিক্রেতা গ্রেফতার