সর্বশেষ খবরঃ

খাগড়াছড়িতে মাদকদ্রব্যসহ গ্রেফতার-১

খাগড়াছড়িতে মাদকদ্রব্যসহ গ্রেফতার -১
খাগড়াছড়িতে মাদকদ্রব্যসহ গ্রেফতার -১

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক ( খাগড়াছড়ি ) জেলা প্রতিনিধি :: খাগড়াছড়ির রামগড়ে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা,গাজাঁ,নগদ টাকা এবং ১টি প্রাইভেটকারসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতারকৃত আসামী রামগড় উপজেলার আবাসিক এলাকার সামছুল হকের ছেলে।

খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম ( বার ) জেলার অভ্যন্তরীণ আইন-শৃংঙ্খলা পরিস্থিতি অক্ষুণ্ণ রাখতে এবং তরুণ ও যুব সমাজকে মাদকের ভয়াল থাবা হতে মুক্ত রাখতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষনা করেছেন। এই নীতি বাস্তবায়নে জেলা পুলিশের প্রতিটি ইউনিট কাজ করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় গত ২৬জুলাই খাগড়াছড়ি জেলার রামগড় থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য উদ্ধার ও মূলতবী গ্রেফতারী পরোয়ানা তামিল সংক্রান্তে বিশেষ অভিযান ও চেকপোষ্ট পরিচালনা করার সময় গোপন সংবাদের ভিত্তিতে রামগড় পৌরসভাস্থ রামগড় উচ্চ বিদ্যালয়ের গেইটের সামনে থেকে আব্দুল্লাহ আল মামুন ( ৪১) নামে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ০১টি প্রাইভেটকার গাড়ীসহ উক্ত প্রাইভেটকারের ড্রাইভিং সিটের নীচ থেকে ১কেজি গাঁজা ও তার প্যান্টের ডান পকেট হইতে ৪০ পিস ইয়াবা এবং নগদ ১৪,০০০ (চৌদ্দ হাজার) টাকা জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানায়,গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামীকে বিধি মোতাবেক যথাসময়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

আরো খবর

টানা তিন জয় দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের নকআউট নিশ্চিত করলো আর্জেন্টিনা
টানা তিন জয় দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের নকআউট নিশ্চিত করলো আর্জেন্টিনা
খাগড়াছড়িতে ট্রাইকো-কম্পোস্ট প্রযুক্তি ও টেকসই চাষাবাদ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
খাগড়াছড়িতে ট্রাইকো-কম্পোস্ট প্রযুক্তি ও টেকসই চাষাবাদ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান