সর্বশেষ খবরঃ

খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১

খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক( খাগড়াছড়ি ) জেলা প্রতিনিধি :: খাগড়াছড়ির গুইমারা উপজেলার বাইল্যাছড়ি স্কুল পাড়া সড়কে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং আরও একজন গুরুতর আহত হয়েছেন।

বুধবার (০৪ ফেব্রুয়ারি ) রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা শান্তি পরিবহন বাসের সঙ্গে মাটিরাঙ্গা বাজার থেকে ফেরার পথে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে।

এতে ঘটনাস্থলেই কুবেন জয় ত্রিপুরা (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হন। তিনি সিন্দুকছড়ি ইউনিয়নের পুঙ্খিমুড়া এলাকার কার্বারি কৃপাচার্য ত্রিপুরার ছেলে।

এ দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর আরোহী হনেসা ত্রিপুরা গুরুতর আহত হন। আহত হনেসা ত্রিপুরা খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের সুরেন্দ্র মাস্টার পাড়ার মনোহরি ত্রিপুরার ছেলে। তাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার বিষয়ে গুইমারা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি ) মোঃ সোহরাওয়ার্দী জানান,দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঢাকা মেট্রো-১৪৫৯৮৩ নম্বরের শান্তি পরিবহন বাসটি জব্দ করে থানায় নিয়ে আসে।তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। মামলা দায়েরের পর আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো খবর

পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
স্বাধীনতা দিবসে প্রেসক্লাব গোপালগঞ্জের শ্রদ্ধাঞ্জলি অর্পণ
স্বাধীনতা দিবসে প্রেসক্লাব গোপালগঞ্জের শ্রদ্ধাঞ্জলি অর্পণ
নড়াইলের মধুমতি নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
নড়াইলের মধুমতি নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ আটক-১
কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ আটক-১
গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে রফিকুজ্জামানের যোগদানে সংবর্ধনা
গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে রফিকুজ্জামানের যোগদানে সংবর্ধনা
ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়