সর্বশেষ খবরঃ

খাগড়াছড়িতে বজ্রপাতে একই পরিবারের ৩ জনের মৃত্যু

খাগড়াছড়িতে বজ্রপাতে একই পরিবারের ৩ জনের মৃত্যু
খাগড়াছড়িতে বজ্রপাতে একই পরিবারের ৩ জনের মৃত্যু

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক ( খাগড়াছড়ি ) জেলা প্রতিনিধি :: খাগড়াছড়িতে পৃথক বজ্রপাতে একই পরিবারের স্বামী-স্ত্রীসহ তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার (২২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলার মহালছড়ি ও সদর উপজেলায় এ বজ্রপাতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন—মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নের ৩ নম্বর পুনর্বাসন পাড়ার বাসিন্দা উসিমং মারমা (৫৫) ও তাঁর স্ত্রী চাইয়্যাং মারমা (৪৫)। তাঁদের দুই ছেলে রয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, শনিবার সন্ধ্যার দিকে বৃষ্টির সময় উসিমং মারমা বাড়ির উঠানে গোসল করছিলেন। তাঁর স্ত্রী চাইয়্যাং মারমা তখন বাড়ির বারান্দায় কাজ করছিলেন। এ সময় হঠাৎ বাড়ির ছাদের ওপর স্থাপিত বৈদ্যুতিক সোলারে বজ্রপাত হয়। এতে সোলারে আগুন ধরে যায় এবং বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রীর মৃত্যু হয়।

ওই একই সময়ে খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের নোয়াপাড়া এলাকায় বজ্রপাতে মঙ্গল শোভা চাকমা ওরফে বিদেশী চাকমা (৩৮) নামে আরও একজনের মৃত্যু হয়েছে।

খাগড়াছড়ি সদর উপজেলার সহকারী কমিশনার ( ভারপ্রাপ্ত ইউএনও) নুসরাত জাবীন বিষয়টি নিশ্চিত করে জানান,নোয়াপাড়ায় একজন নারী এবং মাইসছড়ির পুনর্বাসন এলাকায় স্বামী-স্ত্রী—মোট তিনজন বজ্রপাতে মারা গেছেন বলে খবর পাওয়া গেছে।

আরো খবর

কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার 
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন
শুভ জন্মাষ্টমীতে খাগড়াছড়িতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা
শুভ জন্মাষ্টমীতে খাগড়াছড়িতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা
কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে সংবর্ধনা দিলো জামায়াতের আমীর
কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে সংবর্ধনা দিলো জামায়াতের আমীর