সর্বশেষ খবরঃ

খাগড়াছড়িতে পাহাড় ধসে ৪ ঘন্টা বন্ধ থাকার পর যানবাহন চলাচল স্বাভাবিক

খাগড়াছড়িতে পাহাড় ধসে ৪ ঘন্টা বন্ধ থাকার পর যানবাহন চলাচল স্বাভাবিক
খাগড়াছড়িতে পাহাড় ধসে ৪ ঘন্টা বন্ধ থাকার পর যানবাহন চলাচল স্বাভাবিক

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক ( খাগড়াছড়ি ) জেলা প্রতিনিধি :: ভারী বর্ষণে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার আলুটিলায় সাপমারা এলাকায় পাহাড় ধসে ঢাকা ও চট্টগ্রামের সাথে প্রায় ৪ঘন্টা যান চলাচল বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে। এ সময় আটকে পরে বহু যানবাহন। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়। শনিবার সকালের দিকে খাগড়াছড়ি -আলুটিলা সড়কের সাপমারা এলাকায় এই ঘটনা ঘটে।

এ ঘটনায় মাটিরাঙ্গা বিদ্যুৎ বিভাগের আবাসিক কর্মকর্তা যত্নমানিক চাকমা বলেন,পাহাড় ধসের ফলে বিদ্যুতের খুঁটির উপর গাছ হেলে পড়ার কারণে আমরা সংযোগ লাইন বন্ধ করে দিয়েছি। পরে আমাদের একটা টিম সেখানে গিয়ে সংস্কার করার পর বিদ্যুৎ সংযোগ চালু করা হয়েছে।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিস ভারপ্রাপ্ত কর্মকর্তা জীবক কান্তি বড়ুয়া জানান,”পাহাড়ের বড় একটি অংশ ধসে সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ঢাকা-চট্টগ্রামে সাথে খাগড়াছড়ির সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। খবর পেয়ে আমাদের মাটিরাঙা ফায়ার সার্ভিস ইউনিটের সদস্যদের নিয়ে মাটি সরানোর কাজ শুরু করি। প্রায় ৪ঘন্টা চেষ্টার পর সড়কে স্বাভাবিকভাবে যান চলাচল সচল হয়েছে। পরে আমাদের সাথে সড়ক ও জনপদ বিভাগ কাজে যোগ দেয় বলে জানান তিনি।

খাগড়াছড়ির আনসার-ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট মোঃ আরিফুর রহমান বলেন,চলমান ভারী বৃষ্টিপাতে খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাংগা উপজেলার আলুটিলা হিল আনসার ও হিল ভিডিপি এবং ভাতাভোগী সদস্যগণ রাস্তায় যান চলাচলস্বাভাবিক করতে কাজ করে যাচ্ছেন।

সকালে খবর পাহাড় ধসের খবর পেয়ে আমাদের একটা টিম ফায়ার সার্ভিস,সড়ক বিভাগের সাথে সড়কে ধসে পড়া মাটি সরানোর কাজে সহযোগিতা করি। কয়েক ঘন্টা সম্মিলিত চেষ্টায় যান চলাচল স্বাভাবিক হয়ে যায়।

খাগড়াছড়ি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান বলেন,”ভোরে আলুটিলা সড়কে উপর মাটি ধসে পড়ে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। খবর পেয়ে মাটি সরানোর কাজে ফায়ার সার্ভিসের সাথে আমরাও যোগ দিয়েছি।

আরো খবর

পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
স্বাধীনতা দিবসে প্রেসক্লাব গোপালগঞ্জের শ্রদ্ধাঞ্জলি অর্পণ
স্বাধীনতা দিবসে প্রেসক্লাব গোপালগঞ্জের শ্রদ্ধাঞ্জলি অর্পণ
নড়াইলের মধুমতি নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
নড়াইলের মধুমতি নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ আটক-১
কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ আটক-১
গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে রফিকুজ্জামানের যোগদানে সংবর্ধনা
গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে রফিকুজ্জামানের যোগদানে সংবর্ধনা
ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়