সর্বশেষ খবরঃ

খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন

খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক ( খাগড়াছড়ি ) জেলা প্রতিনিধি :: খাগড়াছড়িতে জেলা প্রশাসন ও ইসলামী ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে গণভোটের প্রচার এবং ভোটারদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(০২ ফেব্রুয়ারি )সকালে জেলা শহরের টাউন হল অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।এতে ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক মো| আনোয়ার কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফ।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কামরুল ইসলাম, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য,জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হেমদা রঞ্জন ত্রিপুরা এবং জেলা তথ্য কর্মকর্তা মোঃ বেলায়েত হোসেন।

এ সময় বক্তারা গণভোটের গুরুত্ব তুলে ধরে বলেন, গণতন্ত্রকে সুসংহত করতে ভোটারদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। ইমামরা সমাজে নৈতিক নেতৃত্বের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন,তাঁদের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে গণভোট সম্পর্কে সচেতনতা ও ইতিবাচক মনোভাব সৃষ্টি করা সম্ভব।

সম্মেলনে খাগড়াছড়ি জেলার ৯টি উপজেলার প্রায় ৫০০ জন মসজিদের ইমাম অংশগ্রহণ করেন। আলোচনা শেষে ইমামরা নিজ নিজ এলাকায় গণভোটের পক্ষে প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আরো খবর

পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
স্বাধীনতা দিবসে প্রেসক্লাব গোপালগঞ্জের শ্রদ্ধাঞ্জলি অর্পণ
স্বাধীনতা দিবসে প্রেসক্লাব গোপালগঞ্জের শ্রদ্ধাঞ্জলি অর্পণ
নড়াইলের মধুমতি নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
নড়াইলের মধুমতি নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ আটক-১
কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ আটক-১
গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে রফিকুজ্জামানের যোগদানে সংবর্ধনা
গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে রফিকুজ্জামানের যোগদানে সংবর্ধনা
ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়