সর্বশেষ খবরঃ

খাগড়াছড়িতে কিশোর হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড

খাগড়াছড়িতে কিশোর হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড
খাগড়াছড়িতে কিশোর হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক :: খাগড়াছড়ির দীঘিনালায় ১৩ বছর আগে নুরুল ইসলাম হৃদয় নামের এক কিশোরকে হত্যার ঘটনায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। রবিবার( ১০নভেম্বর )দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ আব্দুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী বিধান কানুনগো রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, দণ্ডিতরা হলেন- দীঘিনারা বেতছড়ি এলাকার আক্তার হোসেন,আসাদুল ইসলাম ও মোবারক হোসেন।

এদিন রায় ঘোষণার সময় তারা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন না। তারা সবাই পলাতক রয়েছে বলে তিনি আরো জানিয়েছেন। যাবজ্জীবনের পাশাপাশি তাদের বিশ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন বিচারক। অনাদায়ে তাদের আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

মামলার বিবরণে বলা হয়, ২০১১ সালের ফেব্রুয়ারি মাসে মসজিদের সামনে থেকে বই মেলায় নিয়ে যাওয়ার কথা বলে আসামিরা নরুল ইসলাম হৃদয়কে অপহরণের পর হত্যা করে।

এ ঘটনায় হৃদয়ের বাবা মোঃ আব্দুস ছালাম বাদী হয়ে দীঘিনালা থানায় মামলা দায়ের করে। তদন্ত শেষে পুলিশ ২০১৩ সালে পুলিশ সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিলে এ মামলার বিচারকাজ শুরু করে আদালত।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় নুরুল আলম, মোঃ আরিফ হোসেন,আমজাদ হোসেন ও শফিক মিয়াকে এ মামলা থেকে বেকসুর খালাস দেওয়া হয়েছে বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান।

আরো খবর

পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
স্বাধীনতা দিবসে প্রেসক্লাব গোপালগঞ্জের শ্রদ্ধাঞ্জলি অর্পণ
স্বাধীনতা দিবসে প্রেসক্লাব গোপালগঞ্জের শ্রদ্ধাঞ্জলি অর্পণ
নড়াইলের মধুমতি নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
নড়াইলের মধুমতি নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ আটক-১
কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ আটক-১
গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে রফিকুজ্জামানের যোগদানে সংবর্ধনা
গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে রফিকুজ্জামানের যোগদানে সংবর্ধনা
ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়