সর্বশেষ খবরঃ

খাগড়াছড়িতে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত

খাগড়াছড়িতে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত
খাগড়াছড়িতে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক :: খাগড়াছড়িতে ৭৭ আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে। এতে প্রতিপাদ্যের বিষয় ছিল “মানব-মর্যাদা,স্বাধীনতা আর ন্যায়পরায়নতা, দাঁড়াবো সবাই অধিকারের সুরক্ষায়”।

মঙ্গলবার সকালে দিবসটি উপলক্ষে খাগড়াছড়ি কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড এর আয়োজনে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

নারান খাইয়া জুন পহর ভবন কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড এর কার্যালয় থেকে বর্ণাঢ্য রেলি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে অফিস কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক অংচিংনু মারমা।

এ সময় বক্তারা বলেন, মানবাধিকার মানুষের মৌলিক অধিকার। মানবাধিকার জাতি, ধর্ম, বর্ণ, বিশ্বাস, শিক্ষাগত যোগ্যতা নির্বিশেষে সবার জন্য সমান । প্রতিটি মানুষ জন্মগতভাবেই এসব অধিকার লাভ করে । এক জন মানুষের বেঁচে থাকা এবং সমাজে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য মানবাধিকার অপরিহার্য ।

মানবাধিকার রক্ষার্থে বিভিন্ন দেশে মানবাধিকার কমিশনও গঠিত হয়েছে। মানবাধিকার কমিশন গঠন করার উদ্দেশ্য হলো কোথাও মানুষের অধিকার খর্ব হল কি না এ সব দেখা ও প্রতিকারের জন্য।

মানবাধিকার সংগঠন কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড এর পার্বত্য অঞ্চলের বিশেষ প্রতিনিধি প্রজ্ঞা জ্যোতি মহাস্থবির এর সভাপতিত্বে কম্বাইন্ড হিউম্যান খাগড়াছড়ি জেলা কমিটির সহ সভাপতি সুবোধ কুমার চাকমা, সাংবাদিক চাইথোয়াই মারমা,সাধারন সম্পাদক চাইথোয়াই অং মারমা, সাংগঠনিক সম্পাদক উর্মি চাকমা, জুলহাস উদ্দিন,সাংবাদিক দেব প্রসাদ ত্রিপুরাসহ বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

আরো খবর

শার্শায় শিশু ধর্ষণের দায়ে কিশোর গ্রেফতার
শার্শায় শিশু ধর্ষণের দায়ে কিশোর গ্রেফতার
সায়েন্সল্যাব থেকে সচিবালয়ের পথে এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ
সায়েন্সল্যাব থেকে সচিবালয়ের পথে এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ
হাম ও হামের উপসর্গ নিয়ে এক দিনে সাত জনের মৃত্যু
হাম ও হামের উপসর্গ নিয়ে এক দিনে সাত জনের মৃত্যু
শিক্ষার্থীদের নিয়ে মন্তব্য করায় সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ
শিক্ষার্থীদের নিয়ে মন্তব্য করায় সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ
খাগড়াছড়িতে বন্যাদুর্গত পরিবারের মাঝে জেলা পরিষদের ত্রাণ বিতরণ
খাগড়াছড়িতে বন্যাদুর্গত পরিবারের মাঝে জেলা পরিষদের ত্রাণ বিতরণ
যশোরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
যশোরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
এনজিও কর্মী সেজে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করলো পুলিশ
এনজিও কর্মী সেজে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করলো পুলিশ
বন্যাকবলিত ১১ জেলায় বিজিবি মোতায়েন
বন্যাকবলিত ১১ জেলায় বিজিবি মোতায়েন