সর্বশেষ খবরঃ

ক্রেন দূর্ঘটনায় বেনাপোল স্থলবন্দরে শ্রমিকের মৃত্যু

ক্রেন দূর্ঘটনায় বেনাপোল স্থলবন্দরে শ্রমিকের মৃত্যু
ক্রেন দূর্ঘটনায় বেনাপোল স্থলবন্দরে শ্রমিকের মৃত্যু

স্টাফ রিপোর্টার :: বাংলাদেশের বৃহৎ স্থলবন্দর বেনাপোলে বন্দরে আমদানি পণ্য ট্রাকে তোলার সময় ক্রেন দূর্ঘটনায় শাহজাহান (৪৮) নামের বন্দর শ্রমিক নিহত হয়েছে। মঙ্গলবার ( ৭ এপ্রিল ) সন্ধ্যায় বেনাপোল স্থলবন্দরের ২২ নং শেড ইয়ার্ডে এই মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।

এ সময় সোহেল ( ৩২) নামের অপর এক শ্রমিক গুরুতর আহত হয়ে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে। নিহত বন্দর শ্রমিক বেনাপোল পৌরসভাধীন ৩ নং ওয়ার্ড বেনাপোল গ্রামের পাঠবাড়ি এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্য সূত্রে,বেনাপোল বন্দরের ক্রেন সহায়তায় বাংলাদেশী ট্রাকে ভারত হতে আনা আমদানীকৃত লোহার পাত ওঠানোর কাজ চলছিলো। হঠাৎ ক্রেনের তার ছিড়ে ট্রাকের বডির ভিতর থাকা ঐ দুই শ্রমিকের গায়ের উপর পড়লে তারা গুরুতর জখম হয়।

বন্দরের অন্যান্য শ্রমিকরা আহতদের দ্রুত উদ্ধার করে ফায়ার সার্ভিসের গাড়ী যোগে হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শ্রমিক শাহাজাহান মারা যায়।

বেনাপোল স্থল বন্দরের পরিচালক( ট্রাফিক )মোঃ শামীম হোসাইন ক্রেন দূর্ঘটনায় বন্দর শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে যশোর পোস্ট প্রতিনিধিকে জানান,প্রাথমিক ভাবে বন্দরের সিসি টিভি ফুটেজ দেখে দূর্ঘটনার তদন্ত কাজ সম্পন্ন করা হয়েছে। অধিকতর তদন্তের জন্য আগামীকাল তদন্ত কমিটি গঠন করে ক্রেন দূর্ঘটনার কারন খতিয়ে দেখা হবে।

আরো খবর

যশোরে স্বর্ণ ও বৈদেশিক মুদ্রাসহ ভারতীয় নাগরিক আটক
যশোরে স্বর্ণ ও বৈদেশিক মুদ্রাসহ ভারতীয় নাগরিক আটক
শ্যামনগরে পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষে আহত-১৪
শ্যামনগরে পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষে আহত-১৪
কেশবপুরে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের পাশে ছাত্রশিবির
কেশবপুরে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের পাশে ছাত্রশিবির
খাগড়াছড়িতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু
খাগড়াছড়িতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু
শার্শায়  চার ক্লিনিককে জরিমানা
শার্শায়  চার ক্লিনিককে জরিমানা
মার্কিন বাহিনীর হাতে ইরানের পতাকাবাহী জাহাজ আটকঃ ট্রাম্প
মার্কিন বাহিনীর হাতে ইরানের পতাকাবাহী জাহাজ আটকঃ ট্রাম্প
চেঙ্গী নদীতে অবৈধ বালু উত্তোলনে ৩ জনের কারাদণ্ড
চেঙ্গী নদীতে অবৈধ বালু উত্তোলনে ৩ জনের কারাদণ্ড
বেনাপোলে হাসপাতালের দাবীতে মানববন্ধন
বেনাপোলে হাসপাতালের দাবীতে মানববন্ধন