সর্বশেষ খবরঃ

কোস্ট গার্ডের বিশেষ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ আটক-২

কোস্ট গার্ডের বিশেষ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ আটক-২
কোস্ট গার্ডের বিশেষ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ আটক-২

এম কামরুজ্জামান( সাতক্ষীরা ) জেলা প্রতিনিধি :: বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক হয়েছে।সোমবার ২৬ জানুয়ারি বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

আটককৃতরা হলেন,কয়রা উপজেলার আলুতলা গ্রামের মৃত আলিম মিয়ার ছেলে শহিদুল ইসলাম (৫২)হলদিবুনিয়া গ্রামের আবুল হোসেন গাজীর ছেলে ইয়াসির আলী ( ২৫)।

তিনি বলেন,গোপন সংবাদের ভিত্তিতে ২৬ জানুয়ারি সোমবার দুপুর ১২টায় কোস্ট গার্ড বেইস মোংলা কর্তৃক বাগেরহাটের ফকিরহাট থানাধীন চুলকাটি বাজার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় তল্লাশি চালিয়ে প্রায় ১ লক্ষ ৬৪ হাজার টাকা মূল্যের ২ কেজি গাঁজা ও ২০০ পিস ইয়াবাসহ ২ জন মাদক কারবারিকে আটক করা হয়।

জব্দকৃত আলামত এবং আটককৃত মাদক কারবারির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।তিনি আরও বলেন,মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

আরো খবর

মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
স্বাধীনতা দিবসে শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
স্বাধীনতা দিবসে প্রেসক্লাব গোপালগঞ্জের শ্রদ্ধাঞ্জলি অর্পণ
স্বাধীনতা দিবসে প্রেসক্লাব গোপালগঞ্জের শ্রদ্ধাঞ্জলি অর্পণ
নড়াইলের মধুমতি নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
নড়াইলের মধুমতি নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ আটক-১
কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ আটক-১