সর্বশেষ খবরঃ

কোস্ট গার্ডের পৃথক অভিযানে দেশীয় অস্ত্র,গোলাবারুদ ও মাদকসহ আটক-৬

কোস্ট গার্ডের পৃথক অভিযানে দেশীয় অস্ত্র,গোলাবারুদ ও মাদকসহ আটক-৬
কোস্ট গার্ডের পৃথক অভিযানে দেশীয় অস্ত্র,গোলাবারুদ ও মাদকসহ আটক-৬

এম কামরুজ্জামান ( সাতক্ষীরা ) জেলা প্রতিনিধি :: সুন্দরবনে কোস্ট গার্ডের পৃথক ৩ টি অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র , দেশীয় অস্ত্র, গোলাবারুদ ও মাদকসহ ৬ জন আটক করে বাংলাদেশ কোস্ট গার্ড। শনিবার( ৬ সেপ্টেম্বর )সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন,গোপন সংবাদের ভিত্তিতে শনিবার মধ্যরাত ১ টায় কোস্ট গার্ড বেইস মোংলা কর্তৃক সুন্দরবনের পশুর নদী সংলগ্ন ছোট পদ্মা খাল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করে।পরবর্তীতে কোস্ট গার্ড আভিযানিক দল ধাওয়া করে ০১ টি একনলা বন্দুক,০৪ রাউন্ড তাজা কার্তুজ এবং ০৪ রাউন্ড ফাঁকা কার্তুজসহ সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর ৪ সহযোগীকে আটক করে।

আটককৃত ডাকাত মোঃ বিল্লাল হোসেন( ২৫),মোঃ রবিউল শেখ ( ৩২), মোঃ জিন্নাত হাওলাদার( ৩৫) ও মোঃ কালাম গাজী( ২৪) খুলনা ও বাগেরহাট জেলার বাসিন্দা।

তারা দীর্ঘদিন যাবৎ ছোট সুমন বাহিনীর সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র,গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিলো।

অপরদিকে,রাত ২ টায় কোস্ট গার্ড স্টেশন কৈখালী কর্তৃক শ্যামনগর থানাধীন সরকারি মহসিন কলেজ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ২৫ হাজার টাকা মূল্যের ৫০ পিস ইয়াবা ও নগদ ১৭ হাজার ৫ শত ৮০ টাকা সহ ১ জন মাদক কারবারীকে আটক করা হয়।

এছাড়াও,ভোর ৫ টায় কোস্ট গার্ড স্টেশন রুপসা, নৌ বাহিনী ও পুলিশের সমন্বয়ে খুলনার লবনচরা থানাধীন সুইচগেট সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করে ০৪টি দেশীয় অস্ত্র ও প্রায় ৬ হাজার ৪ শত টাকা মূল্যের ২০০ গ্রাম গাঁজাসহ ১ জন কিশোর গ্যাং এর সদস্যকে আটক করা হয়।

জব্দকৃত আলামত ও আটকৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, দেশের উপকূলীয় এলাকা এবং সুন্দরবনকে মাদক ও দস্যুমুক্ত রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

আরো খবর

ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ
মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
স্বাধীনতা দিবসে শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন