সর্বশেষ খবরঃ

কোনো ধর্মই কখনো প্রতিহিংসা শেখায় নাঃবিদ্যা সিনহা মিম

কোনো ধর্মই কখনো প্রতিহিংসা শেখায় নাঃবিদ্যা সিনহা মিম
কোনো ধর্মই কখনো প্রতিহিংসা শেখায় নাঃবিদ্যা সিনহা মিম

দেশের বিভিন্ন স্থানে সম্প্রতি সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটছে। সর্বশেষ গত রবিবার ( ১৭ অক্টোবর ) রংপুরের পীরগঞ্জে হিন্দুদের অন্তত ২০টি বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। এসব ঘটনায় সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের আওয়াজ উঠেছে।

দেশের শিল্প-সংস্কৃতি অঙ্গনের মানুষেরা প্রতিবাদ জানাচ্ছেন। এই ঘটনার নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম। মিমের এই কথার সঙ্গে একমত পোষণ করেছেন তার ভক্ত-শুভাকাঙক্ষীদের অনেকেই। কমেন্টের ঘরে তারা মিমকে ধন্যবাদ জানিয়েছেন।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মিম লিখেছেন, কোনো ধর্মই কখনো প্রতিহিংসা শেখায় না। তাই ধর্মীয় বিশ্বাসের নামে সকল সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।

আরও একটা কথা, দেশটা যদি আমাদের সকলেরই হয়, তাহলে এখানে ‘সংখ্যালঘু’ বলে কোন শব্দ থাকা উচিত না। আর যদি সংখ্যাতেই কথা বলতে হয়, তাহলে পৃথিবীতে শুধুমাত্র ভালো মানুষেরাই ‘সংখ্যাগরিষ্ঠ’ হোক।

সম্প্রতি সাম্প্রদায়িক হামলার ঘটনার প্রতিবাদ জানিয়েছেন সুবর্ণা মুস্তাফা, চঞ্চল চৌধুরী, মোস্তফা সরয়ার ফারুকী, জয়া আহসান, দীপা খন্দকার, আশনা হাবিব ভাবনা, বাপ্পী চৌধুরী, সিয়াম আহমেদসহ অনেকেই।

আরো খবর

সাগর হত্যাকাণ্ডের বিচার ও জড়িতদের গ্রেফতার দাবিতে মানববন্ধন
সাগর হত্যাকাণ্ডের বিচার ও জড়িতদের গ্রেফতার দাবিতে মানববন্ধন
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে খাগড়াছড়িতে তিন দিন ব্যাপী কর্মসূচির উদ্বোধন
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে খাগড়াছড়িতে তিন দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন
র্শাশায় তিন দিন ব্যপী কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলার উদ্বোধন
র্শাশায় তিন দিন ব্যপী কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলার উদ্বোধন
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন