সর্বশেষ খবরঃ

কেশবপুরে শত্রুতার বলি ফলন্ত নারকেল গাছ

কেশবপুরে শত্রুতার বলি ফলন্ত নারকেল গাছ
কেশবপুরে শত্রুতার বলি ফলন্ত নারকেল গাছ
রনি হোসেন, কেশবপুর প্রতিনিধি :: যশোরের কেশবপুরে জমি বিরোধে জালাল উদ্দীন ( ৪৩ ) নামে এক কৃষকের তিনটি ফলন্ত নারকেল গাছ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। গত রোববার দুপুরে উপজেলার বেলকাটি গ্রামে এ ঘটনাটি ঘটে। ঘটনা উল্লেখ করে জালাল উদ্দীন থানায় তিন জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার বেলকাটি গ্রামের মৃত বিলাত আলী মোড়লের ছেলে জালাল উদ্দিনের সঙ্গে তার ভাই জামাল হোসেন (৫০), ভাইপো রায়হান গোসেন (২৫) ও হুমায়ুন কবিরের ( ২৮ ) জমি ও গাছ গাছালি নিয়ে বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরে গত রোববার দুপুরে (৫ নভেম্বর) তার জমিতে রোপনকৃত তিনটি ফলন্ত নারকেল গাছ কেটে দিয়ে প্রায় ৩০ হাজার টাকার ক্ষতিসাধন করেছে। সুষ্ঠু বিচারের আশায় ঘটনাটি উল্লেখ করে জালাল উদ্দীন থানায় তাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন।

কৃষক জালাল উদ্দিন বলেন, নারকেল গাছের গোড়া থেকে দেড় হাত উপরে এমনভাবে কাটা হয়েছে; একটু বাতাস হলে গাছ পড়ে যাবে। এ গাছ আর বাঁচবে না।

অভিযোগের বিষয়ে জামাল হোসেন বলেন, নারকেল গাছগুলো তিনি কাটেননি। ভাইপো মেহেদী হাসান রায়হান গাছগুলো কেটেছে। শত্রুতাবশত তাদের নামে থানায় অভিযোগ দেওয়া হয়েছে।

এ অভিযোগের তদন্তকারী কর্মকর্তা কেশবপুর থানার উপপরিদর্শক তাপস কুমার রায় বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরো খবর

মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
স্বাধীনতা দিবসে শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
স্বাধীনতা দিবসে প্রেসক্লাব গোপালগঞ্জের শ্রদ্ধাঞ্জলি অর্পণ
স্বাধীনতা দিবসে প্রেসক্লাব গোপালগঞ্জের শ্রদ্ধাঞ্জলি অর্পণ
নড়াইলের মধুমতি নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
নড়াইলের মধুমতি নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ আটক-১
কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ আটক-১