সর্বশেষ খবরঃ

কেশবপুরে মঙ্গলকোট উন্নয়ন ফোরামের ইফতার মাহফিল

কেশবপুরে মঙ্গলকোট উন্নয়ন ফোরামের ইফতার মাহফিল
কেশবপুরে মঙ্গলকোট উন্নয়ন ফোরামের ইফতার মাহফিল

আলী হামজা ::  যশোরের কেশবপুর উপজেলার ৫নং মঙ্গলকোট ইউনিয়নের যুব সমাজকে নিয়ে গঠিত সামাজিক সংগঠন মঙ্গলকোট উন্নয়ন ফোরাম-এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ( ১৮ মার্চ, ২৮ রমজান ) ঐতিহাসিক বদর দিবস এবং মরহুম আবু তালেব সানার রুহের মাগফিরাত কামনায় কন্দর্পপুর গ্রামের নিজ বাড়িতে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে মঙ্গলকোট উন্নয়ন ফোরামের সভাপতি মইনুল ইসলামের সভাপতিত্বে এবং চেয়ারম্যান মোঃ মহিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা কর্মীপরিষদের সদস্য ও কেশবপুর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আব্দুস সামাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মোতাহার হোসেন, মাষ্টার রেজাউল ইসলাম, সংগঠনের সাংগঠনিক সম্পাদক মাজিদুল ইসলাম, ইউনিয়ন জামায়াতের কর্মপরিষদ সদস্য মোঃ আব্দুল ওহাব, কন্দর্পপুর ওয়ার্ড বিএনপির সেক্রেটারি কামারুজ্জামান বাবু, বিএনপি নেতা মোস্তাফিজুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভাপতির বক্তব্যে মইনুল ইসলাম বলেন, “আমাদের লক্ষ্য একটি সুন্দর, মানবিক ও উন্নত সমাজ গড়ে তোলা। আমরা সবসময় অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, মঙ্গলকোট উন্নয়ন ফোরাম ইতোমধ্যে কেশবপুর উপজেলায় বিভিন্ন সামাজিক কার্যক্রম—গরিব ও অসহায়দের সহযোগিতা,মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা, ঈদ সামগ্রী বিতরণসহ নানা উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। সংগঠনটি মূলত মঙ্গলকোট ইউনিয়নের যুব সমাজের অর্থায়নে পরিচালিত হচ্ছে।

আরো খবর

গুফরান বাহিনীর আতঙ্কে অভয়নগরের ৪ গ্রামের মানুষের ঈদ আনন্দ ফিকে হতে বসেছে
গুফরান বাহিনীর আতঙ্কে অভয়নগরের ৪ গ্রামের মানুষের ঈদ আনন্দ ফিকে হতে বসেছে
গোপালগঞ্জে জেলা পুলিশের ইফতার ও দোয়া মাহফিল
গোপালগঞ্জে জেলা পুলিশের ইফতার ও দোয়া মাহফিল
কেশবপুরে মঙ্গলকোট উন্নয়ন ফোরামের ইফতার মাহফিল
কেশবপুরে মঙ্গলকোট উন্নয়ন ফোরামের ইফতার মাহফিল
দুমকির নলুয়া-বাহেরচর সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করলেন সড়ক ও সেতু মন্ত্রী
দুমকির নলুয়া-বাহেরচর সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করলেন সড়ক ও সেতু মন্ত্রী
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গোপালগঞ্জে পরিবেশ অধিদপ্তরের কর্মী গ্রেপ্তার
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গোপালগঞ্জে পরিবেশ অধিদপ্তরের কর্মী গ্রেপ্তার
শার্শায় দুস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী ও গাছের চারা বিতরণ
শার্শায় দুস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী ও গাছের চারা বিতরণ
কোস্ট গার্ডের অভিযানে নানা ভাই বাহিনীর হাতে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার
কোস্ট গার্ডের অভিযানে নানা ভাই বাহিনীর হাতে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার
কোটালীপাড়ায় খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী
কোটালীপাড়ায় খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী