সর্বশেষ খবরঃ

কেশবপুরে বেগম রোকেয়া দিবস উদযাপিত

কেশবপুরে বেগম রোকেয়া দিবস উদযাপিত
কেশবপুরে বেগম রোকেয়া দিবস উদযাপিত

রনি হোসেন :: যশোরের কেশবপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া দিবস ও আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে সোমবার সকালে মানববন্ধন, আলোচনা সভা ও ৫ জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন-এর সভাপতিত্বে ও উপজেলা শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডুর সঞ্চালনায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) শরীফ নেওয়াজ, থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার রূপালী রানী।

এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মোক্তার আলী,পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুর রাজ্জাক, উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখে বিজয় জয়িতা নাজমা সুলতানা, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী জয়িতা বিজয়ী নারী চাহিদা বেগম, সফল জননী হিসাবে জয়িতা বিজয়ী নারী শ্রাবনী ঘোষ প্রমূখ।

অনুষ্ঠানে অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য অর্জনকারী শাহিদা বেগম, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী টুম্পা সাহা, সফল জননী শ্রাবণী ঘোষ,সমাজ উন্নয়নে অবদান রাখা নারী নাজমা সুলতানা ও নির্যাতনের বিভীষিকা মুছে সফল নারী খাদিজা বেগমকে জয়িতা সম্মাননা পুরস্কার ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

আরো খবর

মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন
নড়াইলে গৃহবধূর আত্মহত্যা
নড়াইলে গৃহবধূর আত্মহত্যা
প্রতিবেদনের বেড়া জালে আটকে বেনাপোলের সাত পরিবারের চলাচলের রাস্তা
প্রতিবেদনের বেড়া জালে আটকে বেনাপোলের সাত পরিবারের চলাচলের রাস্তা
গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
সেনাবাহিনীর উদ্যোগে চলতি মৌসুমেই খাগড়াছড়িতে রোপণ হবে আড়াই লাখ গাছ বৃক্ষ
সেনাবাহিনীর উদ্যোগে চলতি মৌসুমেই খাগড়াছড়িতে রোপণ হবে আড়াই লাখ গাছ বৃক্ষ
শ্রী রামচন্দ্রের মূর্তি অবমাননার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন
শ্রী রামচন্দ্রের মূর্তি অবমাননার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন