সর্বশেষ খবরঃ

কেশবপুরে খেঁজুর গাছ কাটতে গিয়ে গাছির মৃত্যু

কেশবপুরে খেঁজুর গাছ কাটতে গিয়ে গাছির মৃত্যু
কেশবপুরে খেঁজুর গাছ কাটতে গিয়ে গাছির মৃত্যু

রনি হোসেন,কেশবপুর প্রতিনিধি :: যশোরের কেশবপুরে খেঁজুর গাছ কাটতে গিয়ে গাছ ভেঙ্গে পড়ে আবুল হোসেন খাঁ ( ৬২) নামে এক গাছীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বিকেলে উপজেলার বেলকাটি গ্রামে খেঁজুর গাছ কাটার সময় গাছ ভেঙ্গে নিচে পড়ে তিনি আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সন্ধ্যায় মারা যান। আবুল হোসেন খাঁ কৃষি কাজ করার পাশাপাশি দীর্ঘ বছর ধরে শীত মৌসুমে রস সংগ্রহের জন্য নিজেদের খেঁজুর গাছ কাটতেন।

খেঁজুর গাছ থেকে পড়ে ওই ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন,পাঁজিয়া ইউনিয়ন পরিষদের বেলকাটি গ্রামের ইউপি মেম্বার রফিকুল ইসলাম বুলু।

এলাকাবাসী জানান, উপজেলার পাঁজিয়া ইউনিয়নের বেলকাটি গ্রামের কৃষক আবুল হোসেন এলাকার মাঠে রস সংগ্রহের জন্য নিজেদের খেঁজুর গাছ কাটছিলেন। এ সময় গাছের মাঝখান থেকে ভেঙ্গে গেলে তিনি নিচে পড়ে যান। তাৎক্ষণিক ওই খেঁজুর গাছের ভাঙ্গা অংশ তার গায়ের উপর পড়ে তিনি মারাত্মক আহত হন।

আবুল হোসেনের ছেলে ইয়াকুব আলী বলেন, তার বাবা যে জমিতে খেঁজুর গাছ কাটছিলেন, তার পাশেই তিনি কৃষি কাজ করছিলেন। গাছ ভেঙ্গে নিচে পড়ামাত্রই দেখতে পেয়ে স্থানীয়দের সহযোগিতায় তার বাবাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথিমধ্যে তিনি মারা যান।

এদিকে ওই কৃষকের মরদেহ ঘিরে স্বজনদের আহাজারি করতে দেখা গেছে।এছাড়া খেঁজুর গাছ কাটতে গিয়ে গাছ ভেঙ্গে মৃত্যুর খবর শুনে নিহতের বাড়িতে রাতে ভিড় করে এলাকার মানুষ।

আরো খবর

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন
শুভ জন্মাষ্টমীতে খাগড়াছড়িতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা
শুভ জন্মাষ্টমীতে খাগড়াছড়িতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা
কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে সংবর্ধনা দিলো জামায়াতের আমীর
কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে সংবর্ধনা দিলো জামায়াতের আমীর
পিএসসির নতুন চেয়ারম্যান নাজমুজ্জামান ভূঁইয়া
পিএসসির নতুন চেয়ারম্যান নাজমুজ্জামান ভূঁইয়া
শার্শায় দুই শিশু সন্তানকে হত্যার পর পিতার আত্নহত্যা
শার্শায় দুই শিশু সন্তানকে হত্যার পর পিতার আত্নহত্যা
সন্ত্রাসী পিচ্চি জাহেদকে কুপিয়ে হত্যা
সন্ত্রাসী পিচ্চি জাহেদকে কুপিয়ে হত্যা