সর্বশেষ খবরঃ

কেশবপুরে কৃষকের মাঝে বিনামূল্য ধানের বীজ ও সার বিতরণ

কেশবপুরে কৃষকের মাঝে বিনামূল্য ধানের বীজ ও সার বিতরণ
কেশবপুরে কৃষকের মাঝে বিনামূল্য ধানের বীজ ও সার বিতরণ

রনি হোসেন, কেশবপুর প্রতিনিধি :: কেশবপুরে প্রণোদনা কর্মসূচীর আওতায় ২০২৩-২০২৪ অর্থ বছরে বোরো ( হাইব্রিড ) ও বোরো ( উফশী ) ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

গতকাল মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে উপজেলা কৃষি অফিসের সভাকক্ষে কৃষকদের মাঝে ওই ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ তুহিন হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং কৃষকের হাতে বীজ ও সার তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম।

উপ-সহকারি কৃষি কর্মকর্তা অনাথ বন্ধু দাস এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক চম্পা। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ । স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মাহমুদা আক্তার।

অনুষ্ঠানে ৪ হাজার কৃষকের মাঝে জনপ্রতি ৫ কেজি উফশী ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার এবং ৩ হাজার ২শত কৃষকদের মাঝে জনপ্রতি ২ কেজি বোরো ( হাইব্রিড ) ধানের বীজ বিতরণ করা হয়।

আরো খবর

ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ
মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
স্বাধীনতা দিবসে শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন