সর্বশেষ খবরঃ

কেশবপুরে অতি বর্ষণে মৎস্য ও কৃষি খাতে ব্যাপক ক্ষতি

কেশবপুরে অতি বর্ষণে মৎস্য ও কৃষি খাতে ব্যাপক ক্ষতি
কেশবপুরে অতি বর্ষণে মৎস্য ও কৃষি খাতে ব্যাপক ক্ষতি

রনি হোসেন, কেশবপুর প্রতিনিধি :: নিম্নচাপের প্রভাবে টানা তিন দিনের অতি বর্ষণে কেশবপুর উপজেলায় মৎস্য ও কৃষি খাতে ব্যাপক ক্ষতি হয়েছে। পৌরসভা-সহ উপজেলার বিভিন্ন গ্রামে মানুষের বাড়িতে পানি উঠে গেছে। সৃষ্টি হয়েছে ব্যাপক জলাবদ্ধতা।

জানা গেছে,নিম্নচাপের প্রভাবে কেশবপুর উপজেলায় গত তিনদিন যাবত ভারি বর্ষণ হয়েছে।ভারি বর্ষণে উপজেলার ৫ শতাধিক মৎস্য ঘের ভেসে কয়েক কোটি টাকার মাছ নদী নালা খাল-বিলে চলে গেছে। অনেক মৎস্য ঘের মালিক সর্বস্বান্ত হয়ে পড়েছে।

কৃষি খাতে ব্যাপক ক্ষতি হয়েছে। কয়েক হাজার বিঘা রোপা আমন ধান তলিয়ে গেছে। কয়েক হাজার বিঘা জমির সবজি ক্ষেত তলিয়ে গেছে। কৃষিখাতে কয়েক কোটি টাকার ক্ষতি হওয়ায় অসংখ্য কৃষক সর্বস্বান্ত হয়ে পড়েছে।

অপরদিকে কেশবপুর পৌরসভা সহ উপজেলার নিম্নাঞ্চলের শত শত বাড়ি পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে। পৌরসভার মধ্যকুল, হাবাসপোল, আলতাপোল, সবদিয়া, বাজিতপুর-সহ উপজেলার নিন্মাঞ্চলের গ্রাম গুলির শত শত বাড়ি ঘর পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে।

ভারী বর্ষণের কারণে খেটে খাওয়া দিনমজুররা বেকার হয়ে পড়েছে। তাদের জীবিকা নির্বাহ করতে না পেরে মানবতার জীবনযাপন করছে।

আরো খবর

 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন
গোপালগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা
গোপালগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা