সর্বশেষ খবরঃ

চাঁপাইনবাবগঞ্জে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময়

চাঁপাইনবাবগঞ্জে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময়
চাঁপাইনবাবগঞ্জে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময়

মাহিদুল ইসলাম ফরহাদ ( চাঁপাইনবাবগঞ্জ ) জেলা প্রতিনিধি :: চাঁপাইনবাবগঞ্জ জেলাকে অপরাধমুক্ত ও জনবান্ধব পুলিশিংয়ের কেন্দ্রবিন্দুতে পরিণত করার অঙ্গীকার ব্যক্ত করেছেন সদ্য যোগদানকৃত পুলিশ সুপার (এসপি ) গৌতম কুমার বিশ্বাস।

মঙ্গলবার (০২ ডিসেম্বর )চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদোর সাথে মতবিনিময় সভায় এই প্রত্যয় ব্যক্ত করেন।

নবাগত পুলিশ সুপার বলেন,জনগণের আস্থা ফিরিয়ে আনতে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দেবে। তিনি বিশেষ করে মাদকদ্রব্যের অপব্যবহার, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য এবং বাল্যবিবাহ প্রতিরোধের বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের কথা ঘোষণা করেন। পুলিশ ও সাংবাদিক একে অপরের সহযোদ্ধা। আপনাদের বস্তুনিষ্ঠ লেখনী আমাদের কাজের ভুল-ত্রুটি ধরিয়ে দিয়ে সঠিক পথে চলতে সাহায্য করবে। জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা একান্তভাবে কামনা করেন।

মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকবৃন্দ জেলার ট্র্যাফিক ব্যবস্থাপনাসহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ সমস্যা তুলে ধরেন। নবাগত পুলিশ সুপার ধৈর্য সহকারে সকলের বক্তব্য শোনেন এবং দ্রুততম সময়ের মধ্যে এসব সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। এ সময় স্থানীয় পত্রিকার সম্পাদক বিভিন্ন টেলিভিশন জাতীয় পত্রিকার চাঁপাইনবাবগঞ্জের দায়িত্বে থাকা সংবাদ কর্মীরাসহ অতিরিক্ত পুলিশ সুপার ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো খবর

বেনাপোলে ছাত্রলীগের ঝটিকা মিছিল শেষে আটক-২
বেনাপোলে ছাত্রলীগের ঝটিকা মিছিল শেষে আটক-২
ভুয়া সংবাদ প্রকাশে গোপালগঞ্জে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা
ভুয়া সংবাদ প্রকাশে গোপালগঞ্জের ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা
খাগড়াছড়িতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
খাগড়াছড়িতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
যশোরে ডিবির অভিযানে ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার
যশোরে ডিবির অভিযানে ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার
নিয়ন্ত্রণমুক্ত অর্থনীতি গড়তে চায় সরকারঃঅর্থমন্ত্রী
নিয়ন্ত্রণমুক্ত অর্থনীতি গড়তে চায় সরকারঃঅর্থমন্ত্রী
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন দৃষ্টি প্রতিবন্ধী শারমিন
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন দৃষ্টি প্রতিবন্ধী শারমিন
শ্যামনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
শ্যামনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
দিনাজপুরে জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল
দিনাজপুরে জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল