সর্বশেষ খবরঃ

কবর থেকে গনঅভ্যুথানে নিহত আসাদুলের লাশ উত্তোলন

কবর থেকে গনঅভ্যুথানে নিহত আসাদুলের লাশ উত্তোলন
কবর থেকে গনঅভ্যুথানে নিহত আসাদুলের লাশ উত্তোলন

চন্দন মিত্র ( দিনাজপুর ) প্রতিনিধি :: দিনাজপুর বিরল উপজেলায় ময়নাতদন্তের জন্য দাফনের ৫মাস পর কবর থেকে ওঠানো হলো জুলাই আগস্ট গনঅভ্যুথানে নিহত আসাদুল হক বাবুর লাশ ।

সোমবার ( ২০জানুয়ারি )দুপুরে বিরল উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসতেহাক আহমেদ ,ঢাকা থেকে আগত সিআইডি টিম ও বিরল থানা পুলিশের উপস্থিতিতে নিহত আসাদুলের গ্রামের বাড়ি বিরল ভান্ডারা পাকুয়া গ্রামের পারিবারিক কবরস্থান থেকে মরদেহ উঠিয়ে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয় ।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা সিআইডি ইন্সপেক্টর ইরফান আলী,বিরল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস ছবুর প্রমুখ।

মরদেহ উত্তোলনে উপস্থিত সিআইডি ইন্সপেক্টর ইরফান আলী বলেন মৃত্যুর পর ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়েছিলো তাই বিজ্ঞ আদালতের নির্দেশে মৃত্যুর সঠিক কারন নির্ণয় করতেই ময়নাতদন্তের জন্য লাশ উত্তোলন করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে।

ময়নাতদন্তের পরেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আরো জানা গেছে।

আরো খবর

কিশোরী ও নারীদের স্বাস্থ্যসচেতনতায় খাগড়াছড়িতে সেনাবাহিনীর স্যানিটারি ন্যাপকিন বিতরণ
কিশোরী ও নারীদের স্বাস্থ্যসচেতনতায় খাগড়াছড়িতে সেনাবাহিনীর স্যানিটারি ন্যাপকিন বিতরণ
বেনাপোলে দুই নারী মাদক বিক্রেতা গ্রেফতার
বেনাপোলে দুই নারী মাদক বিক্রেতা গ্রেফতার
পাহাড় কেটে মাটি উত্তোলনে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
পাহাড় কেটে মাটি উত্তোলনে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
বিশ্বকাপ ফাইনালে মাঠে থাকছেন ট্রাম্প
বিশ্বকাপ ফাইনালে মাঠে থাকছেন ট্রাম্প
শ্যামনগরে জগন্নাথ দেবের শুভ রথযাত্রা পালিত
শ্যামনগরে জগন্নাথ দেবের শুভ রথযাত্রা পালিত
দিনাজপুরে নানা আয়োজনে জুলাই শহিদ দিবস পালিত
দিনাজপুরে নানা আয়োজনে জুলাই শহিদ দিবস পালিত
শ্যামনগরে কাজ শেষ হওয়ার আগেই ভেঙে পড়লো ব্রিজের রেলিং
শ্যামনগরে কাজ শেষ হওয়ার আগেই ভেঙে পড়লো ব্রিজের রেলিং
শার্শায় শিশু ধর্ষণের দায়ে কিশোর গ্রেফতার
শার্শায় শিশু ধর্ষণের দায়ে কিশোর গ্রেফতার