সর্বশেষ খবরঃ

ওয়াজ শুনতে গিয়ে কিশোরী ধর্ষণ!অতঃপর গ্রেফতার-২

ওয়াজ শুনতে গিয়ে কিশোরী ধর্ষণ! অতঃপর গ্রেফতার-২
ওয়াজ শুনতে গিয়ে কিশোরী ধর্ষণ! অতঃপর গ্রেফতার-২

বেনাপোল প্রতিনিধি :: বেনাপোল পোর্টথানাধীন শিকড়ী গ্রামের বাৎসরিক ওয়াজ মাহফিল ( পীর বাড়ি ) শুনতে গিয়ে এক কিশোরীকে জোর পূর্বক ধর্ষণ করার মামলায় দুই যুবক গ্রেফতার হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো- শার্শা উপজেলার রাজাপুর গ্রামের মোঃ হানেফ আলীর ছেলে মোঃ আসাদ (২০) ও একই গ্রামের হাসানুর রহমানের ছেলে আশানুর রহমান আশা (২৪)।

বেনাপোল পোর্টথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি )সুমন ভক্ত গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, গত ২মার্চ বেনাপোল পোর্টথানায় দায়েরকৃত মামলা নং-২ এর প্রেক্ষিতে অভিযান পরিচালনা করে ধর্ষণ কান্ডে অভিযুক্ত দুই যুবককে গ্রেফতার করা হয়েছে।

ধর্ষিতা কিশোরীর পরিবারের সদস্যরা জানান,গত শুক্রবার শিকড়ী পীর বাড়ি ওয়াজ মাহফিল শোনার উদ্দেশ্যে গিয়ে মনোহরি দোকানে চুরি ও কানের কিনতে যায় মেয়ে মুন্নী( ছদ্মনাম )।এসময় দূর সম্পর্কের আত্নীয় মারফত অভিযুক্ত আশানুরের সাথে ঐ কিশোরীর পরিচয় হয়।

রাত ৯টার দিকে বেড়াতে যাওয়ার কথা বলে আশানুর ও আসাদ তাকে আশানুরের বাড়ি নিয়ে যায়। বাড়িতে কোন লোকজন না থাকায় কিশোরীকে ভয় দেখিয়ে জোর পূর্বক ধর্ষণ করে আসাদ। রাত ৩টার দিকে আশানুর মোটরসাইকেল যোগে ধর্ষিত কিশোরীকে তার বোনের বাড়ির পাশে রেখে পালিয়ে যায়। পরে ভূক্তভোগী বাড়িতে গিয়ে তার সাথে ঘটা ঘটনা পরিবারের সদস্যদেরকে খুলে বলেন।

আরো খবর

ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ
মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
স্বাধীনতা দিবসে শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন