সর্বশেষ খবরঃ

এসএসসি পরীক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় গ্রেফতার-২

এসএসসি পরীক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় গ্রেফতার-২
এসএসসি পরীক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় গ্রেফতার-২

যশোর প্রতিনিধি :: যশোরের শার্শা উপজেলায় এক এসএসসি পরীক্ষার্থীকে ( ১৭ ) সংঘবদ্ধ ধর্ষণের দায়ে হাসান আলী ও মাসুদ নামে দুই তরুণকে গ্রেফতার করেছে পুলিশ।এ ঘটনায় ঘটনায় জড়িত আরও তিনজন পলাতক রয়েছে বলে জানা গেছে।

বুধবার ( ২১ সেপ্টেম্বর ) রাত ১১টার দিকে ঐ পরীক্ষার্থী ধর্ষনের শিকার হয়েছে বলে পরিবারের পক্ষ হতে অভিযোগ উঠেছে।এ ঘটনায় ভূক্তভোগী ছাত্রীর পিতা বাদি হয়ে শার্শা থানায় মামলা করেছেন।

গ্রেফতাররা হওয়া তরুণ হাসান আলী (২০) উপজেলার নিজামপুর ইউনিয়নের বড় নিজামপুর গ্রামের মাছ ব্যবসায়ী শাহাজাহান মল্লিকের ছেলে ও মাসুদ ( ২০) একই গ্রামের রিজাউল করিমের ছেলে।

ভূক্তভোগীর স্বজনরা জানান, ওই ছাত্রীর মা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকায় বাড়ি ফাঁকা ছিল। এ সুযোগে বুধবার রাত ১১টার দিকে হাসান আলী তার বন্ধু মাসুদকে নিয়ে ওই ছাত্রীর ঘরে ঢুকে ধর্ষণ করেন।

এসময় নুরুজ্জামান, সাকিব ও নাসিম মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন। একপর্যায়ে হাসান ও মাসুদকে মারধর করে আটকে রেখে ওই তিনজন ছাত্রীকে ধর্ষণ করে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন আটক হাসান আলী ও মাসুদকে পুলিশের হাতে তুলে দেয়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মামুন খান বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলার পর ওই দুজনকে গ্রেফতার দেখানো হয়েছে।পলাতক তিনজনকে গ্রেফতারে অভিযান চলছে।

ধর্ষণের শিকার স্কুলছাত্রীকে পুলিশ প্রহরায় পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। পরীক্ষার পর তার জবানবন্দির জন্য যশোর আদালতে ও স্বাস্থ্য পরীক্ষার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি আরো জানান।

আরো খবর

গৌরীপুরে চাকরি মেলা অনুষ্ঠিত
গৌরীপুরে চাকরি মেলা অনুষ্ঠিত
নিখোঁজের ৬ দিন পর মনোজ পাইকের মরদেহ উদ্ধার
নিখোঁজের ৬ দিন পর মনোজ পাইকের মরদেহ উদ্ধার
রিভারাইন বিজিবি’র অভিযানে এয়ারগান ও গুলি উদ্ধার
রিভারাইন বিজিবি’র অভিযানে এয়ারগান ও গুলি উদ্ধার
খাগড়াছড়িতে ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ
খাগড়াছড়িতে ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ
ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বেনাপোলে স্বাগত র‌্যালী
ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বেনাপোলে স্বাগত র‌্যালী
তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান