সর্বশেষ খবরঃ

এশিয়া কাপে শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে ভারত

এশিয়া কাপে শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে ভারত
এশিয়া কাপে শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে ভারত

শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপে ৪১ রানে জিতেছে ভারত। মঙ্গলবার শ্রীলঙ্কাকে তারা হারিয়েছে ৪১ রানে। সুপার ফোরের দুই ম্যাচ জিতে সবার আগে ফাইনাল নিশ্চিত করেছে এশিয়া কাপের সবচেয়ে বেশিবারের চ্যাম্পিয়নরা।

কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে  টসে জিতে ব্যাটিংয়ের সিন্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তবে বিরাট কোহলি-গিলদের ব্যর্থতায় ৪৯ ওভার ১ বলে ২১৩ রানে গুটিয়ে যায় ভারতের ইনিংস।

দলের পক্ষে অধিনায়ক রোহিত সর্বোচ্চ ৫৩ রান করেন। এছাড়া, রাহুল ৩৯ ও ঈশান কিশান ৩৩ রান করেন। শ্রীলঙ্কার পক্ষে বামহাতি স্পিনার দুনিথ ওয়েল্লালাগে ৫ উইকেট নেন।

কম রানের জবাবে নেমে ১৭২ রানে আটকে যায় শ্রীলঙ্কা। দেশটির পক্ষে সর্বোচ্চ ৪২ রান করেন ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপ চুরমার করে দেওয়া বামহাতি স্পিনার দুনিথ ওয়েল্লালাগে। তিনি ৪৬ বলে ৪২ রান করেন।

এছাড়া ধনাঞ্জয়া ও আশালঙ্কার ব্যাট থেকে আসে যথাক্রমে ৪১ ও ২২ রান। ভারতের পক্ষে ৪৩ রান খরচায় ৪ উইকেট নেন বামহাতি স্পিনার কুলদ্বীপ যাদব।এখন ভারত দুই ম্যাচে জয় পাওয়ায় শ্রীলঙ্কা-পাকিস্তান ম্যাচের জয়ী দল ফাইনালে চলে যাবে।

আরো খবর

হাসপাতালে অভিযান চালিয়ে ইয়াবাসহ চিকিৎসক গ্রেফতার
হাসপাতালে অভিযান চালিয়ে ইয়াবাসহ চিকিৎসক গ্রেফতার
কাশিয়ানীতে আওয়ামীলীগের ১০ নেতার পদত্যাগ
কাশিয়ানীতে আওয়ামীলীগের ১০ নেতার পদত্যাগ
সালমান শাহ হত্যা মামলায় ডন আটক
সালমান শাহ হত্যা মামলায় ডন আটক
সিলেটের সড়ক দুর্ঘটনায় গঠিত হলো ৫ সদস্যের তদন্ত কমিটি
সিলেটের সড়ক দুর্ঘটনায় গঠিত হলো ৫ সদস্যের তদন্ত কমিটি
কূপের রহস্যময় ঢেউ নিয়ে যা জানালো ভূতত্ত্ববিদরা
কূপের রহস্যময় ঢেউ নিয়ে যা জানালো ভূতত্ত্ববিদরা
কাশিয়ানীর মাহমুদপুর স্কুলের সভাপতি গোবিন্দ কির্ত্তনীয়া
কাশিয়ানীর মাহমুদপুর স্কুলের সভাপতি গোবিন্দ কির্ত্তনীয়া
নড়াইলে পুলিশের অভিযানে ডাকাত গ্রেপ্তার
নড়াইলে পুলিশের অভিযানে ডাকাত গ্রেপ্তার
জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী