সর্বশেষ খবরঃ

উৎসবমুখর পরিবেশে খাগড়াছড়িতে সরস্বতী পূজা উদযাপন

উৎসবমুখর পরিবেশে খাগড়াছড়িতে সরস্বতী পূজা উদযাপন
উৎসবমুখর পরিবেশে খাগড়াছড়িতে সরস্বতী পূজা উদযাপন

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক( খাগড়াছড়ি )জেলা প্রতিনিধি :: সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী সরস্বতী জ্ঞান ও বিদ্যার দেবী। এজন্য ভক্তবৃন্দ, বিশেষ করে শিক্ষার্থীরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মন্দিরে মন্দিরে সরস্বতী পূজার বর্ণিল ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে।

সোমবার ( ৩ ফেব্রুয়ারি )খাগড়াছড়িতে বর্ণিল ও উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে।

প্রতি বছর মাঘ মাসের শুক্ল পক্ষের পঞ্চমী তিথিতে বিদ্যাদেবীর বন্দনা করা হয়।সনাতন ধর্মাবলম্বীরা ঐশ্বর্যদায়িনী, বুদ্ধিদায়িনী, জ্ঞানদায়িনী, সিদ্ধিদায়িনী,মোক্ষদায়িনী ও শক্তির আধার হিসেবে শ্বেতশুভ্র কল্যাণময়ী সরস্বতী দেবীর আরাধনা ও পূজা-অর্চণা করেন।

গতকাল রবিবার সকাল ৯টা ৪৪ মিনিটে শুক্ল পক্ষের পঞ্চমী তিথি শুরু হয়েছে। সোমবার সকাল ১০ টা ২৭ মিনিটে এ তিথি শেষ হয়েছে। ইতোমধ্যে পূজার আয়োজনও সম্পন্ন হয়েছে।

খাগড়াছড়িতে ঘুরে দেখা যায় বিভিন্ন মণ্ডপ, মন্দির ও শিক্ষাপ্রতিষ্ঠানে পূজার আয়োজন হলেও সরস্বতী পূজার প্রধান কেন্দ্র হয়ে ওঠে জেলা সদরের খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজ,শ্রী শ্রী লক্ষী নারায়ন মন্দির,সরকারি কলেজ প্রঙ্গণসহ সনাতন ধর্মাবলম্বী অধ্যুষিত এলাকাগুলোতেও। বিস্তীর্ণ এই জুড়ে সরস্বতী পূজা বর্ণিল এক উৎসবে পরিণত হয়।

খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজে সরস্বতী পূজার উদযাপন কমিটি’র প্রতিনিধি উপমা সেন বলেন,আমরা বিদ্যা,বুদ্ধি ও জ্ঞান লাভের জন্য প্রতিবছর এই দিনে মা সরস্বতীর পূজা করে থাকি।

শ্রী শ্রী লক্ষী নারায়ন মন্দিরের প্রধান পৌরোহিত জানান,সনাতন ধর্মাবলম্বীদের কাছে সরস্বতী হচ্ছেন বিদ্যার দেবী । সরস্বতী সৃষ্টিদেবতা ব্রহ্মার সহধর্মিণী এবং বিষ্ণুপত্নী লক্ষ্মী ও মহেশ্বরজায়া পার্বতীর সঙ্গে একযোগে ত্রিদেবী নামে পরিচিতা। সরস্বতী প্রাচীনতম হিন্দু ধর্মগ্রন্থ বেদসমূহের প্রসূতি। সরস্বতী শব্দের অর্থ যিনি কারো মধ্যে সারজ্ঞান প্রকাশ করেন।

আরো খবর

শার্শায় গাাঁজা ও ইয়াবাসহ তিন মাদককারবারী গ্রেফতার
শার্শায় গাাঁজা ও ইয়াবাসহ তিন মাদককারবারী গ্রেফতার
বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম
টানা তিন জয় দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের নকআউট নিশ্চিত করলো আর্জেন্টিনা
টানা তিন জয় দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের নকআউট নিশ্চিত করলো আর্জেন্টিনা
খাগড়াছড়িতে ট্রাইকো-কম্পোস্ট প্রযুক্তি ও টেকসই চাষাবাদ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
খাগড়াছড়িতে ট্রাইকো-কম্পোস্ট প্রযুক্তি ও টেকসই চাষাবাদ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন