সর্বশেষ খবরঃ

ঈদে মুক্তি পাবে ‘কাজল রেখা’ সিনেমা

ঈদে মুক্তি পাবে ‘কাজল রেখা’ সিনেমা
ঈদে মুক্তি পাবে ‘কাজল রেখা’ সিনেমা

ঢাকাই সিনেমার জনপ্রিয় পরিচালক গিয়াস উদ্দিন সেলিম। ‘ মনপুরা ’, ‘স্বপ্নজাল’, ‘পাপ পুণ্য’ কিংবা ‘গুণিন’-এর মতো দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি। এরই ধারাবাহিকতায় ময়মনসিংহ গীতিকা ‘কাজল রেখা’ অবলম্বনে নির্মাণ করেছেন ‘কাজল রেখা’ সিনেমা। আগামী ঈদুল ফিতরে এটি মুক্তি পাবে বলে সংবাদ সম্মেলনে জানান সেলিম।

শনিবার ( ৯ মার্চ ) রাতে রাজধানীর বনানীর একটি পাঁচ তারকা হোটেলে সিনেমাটির মুক্তির তারিখ ঘোষণা করা হয়। এ সময় গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘আমাদের সিনেমাটি মুক্তির জন্য উৎসব প্রয়োজন ছিল। আমরা ঈদুল ফিতর ও পয়লা বৈশাখকে সামনে রেখে সিনেমাটি মুক্তির সিদ্ধান্ত নিয়েছি।

এদিন সিনেমাটির দুটি পোস্টার প্রকাশ করা হয়। এর একটি আন্তর্জাতিক ও অন্যটি ফেস্টিভ্যাল পোস্টার। শিগগির সিনেমা হলে মুক্তি উপলক্ষে পোস্টার প্রকাশ করা হবে।

সিনেমাটিতে প্রায় বিশটি গান রয়েছে। এরই মধ্যে প্রকাশিত হয়েছে চারটি গান। সবশেষ উন্মোচিত হয় ‘ঘুমাইলা ঘুমাইলারে বন্ধু’ শিরোনামের গানটি।

এ গানের কথা সংগৃহীত হলেও নতুন করে সুর ও সংগীতায়োজনের দায়িত্ব সামলেছেন সংগীত পরিচালক ইমন চৌধুরী। গানটিতে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী মাশা ইসলাম।

সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ, মন্দিরা চক্রবর্তী, ইরেশ যাকের, আজাদ আবুল কালাম, শাহানা রহমান সুমি, মিথিলা, খায়রুল বাসার, সাদিয়া আয়মান প্রমুখ।

আরো খবর

বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার 
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন
শুভ জন্মাষ্টমীতে খাগড়াছড়িতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা
শুভ জন্মাষ্টমীতে খাগড়াছড়িতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা
কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে সংবর্ধনা দিলো জামায়াতের আমীর
কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে সংবর্ধনা দিলো জামায়াতের আমীর
পিএসসির নতুন চেয়ারম্যান নাজমুজ্জামান ভূঁইয়া
পিএসসির নতুন চেয়ারম্যান নাজমুজ্জামান ভূঁইয়া