সর্বশেষ খবরঃ

ইসি গঠন নিয়ে আজ পুনরায় বৈঠকে বসছে সার্চ কমিটি

ইসি গঠন নিয়ে আজ পুনরায় বৈঠকে বসছে সার্চ কমিটি
ইসি গঠন নিয়ে আজ পুনরায় বৈঠকে বসছে সার্চ কমিটি

নতুন ইসি গঠন নিয়ে আজ পুনরায় বৈঠকে বসছে সার্চ কমিটি।প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনার নিয়োগের লক্ষ্যে যোগ্য ব্যক্তি বাছাই গঠিত সার্চ কমিটি আজ মঙ্গলবার আবার দ্বিতীয় বারের মতো বৈঠকে বসছে।

সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বিকালে কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। গত রবিবার সার্চ কমিটি প্রথম বৈঠক করে। বৈঠক থেকে রাজনৈতিক দলগুলোর কাছে নাম নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

একই সঙ্গে সপ্তাহে শনি ও রবিবার ( ১৩ ফেব্রুয়ারি ) দুপুরে আরো দুটি বৈঠকের কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। আগামী শনিবার এবং রবিবার পর্যায়ক্রমে সিভিল সোসাইটি এবং সিনিয়র সাংবাদিকদের সঙ্গে বৈঠক করবে কমিটি।

আগামী ১৪ ফেব্রুয়ারি কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের ( ইসি ) মেয়াদ শেষ হচ্ছে। নিয়মানুযায়ী, এর আগেই নতুন ইসি গঠন করা হবে। সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশনের সদস্যদের মনোনীত করার পর রাষ্ট্রপতি তা চূড়ান্ত করেন। তবে,এবার নতুন আইনানুযায়ী সার্চ কমিটি গঠন করা হলো।

গত শনিবার প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২’ অনুযায়ী ছয় সদস্যর সার্চ কমিটি ( অনুসন্ধান কমিটি ) গঠন করে দিয়েছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ।

এদিকে, নির্বাচন কমিশনের নিবন্ধিত রাজনৈতিক দলসমূহ আগামী ১০ ফেব্রুয়ারি বিকাল ৫টার মধ্যে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার পদে সুপারিশ করার জন্য অনধিক ১০ জনের নাম প্রস্তাব করতে পারবে। ব্যক্তিগত পর্যায়ে আগ্রহী ব্যক্তিবর্গ তাদের নিজ নিজ নাম প্রস্তাব করতে পারবে।

পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্তসহ প্রস্তাবিত নাম সরাসরি মন্ত্রিপরিষদ বিভাগে বা ই-মেইলে (gfp_sec@cabinet.gov.bd) প্রেরণ করার জন্য অনুরোধ করেছেন মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব শফিউল আজিম।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গত ১৭ জানুয়ারি মন্ত্রিসভার বৈঠকে ‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২’ অনুমোদন দেওয়া হয়। গত ২৭ জানুয়ারি বিলটি জাতীয় সংসদে পাশের পর ২৯ জানুয়ারি রাষ্ট্রপতি আইনটিতে সম্মতি দেন।

৩০ জানুয়ারি ‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ বিল, ২০২২’ এর গেজেট প্রকাশ করা হয়েছে।

আরো খবর

গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন