সর্বশেষ খবরঃ

ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতে নিহতের সংখ্যা ১৫০০ ছাড়িয়েছে

ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতে নিহতের সংখ্যা ১৫০০ ছাড়িয়েছে
ছবি সংগৃহীত
ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতে পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে দুই পক্ষই। এসব হামলায় নিহতের সংখ্যাও বাড়ছেই। এ পর্যন্ত নিহতের সংখ্যা ১৫০০ ছাড়িয়েছে বলে জানিয়েছে আল জাজিরা। আহত হয়েছেন ৬ হাজারেরও বেশি মানুষ। খবরে বলা হয়েছে, ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয়,ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটি ও ইসরাইলি স্বাস্থ্যসেবা কর্তৃপক্ষ সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।

নিহত ফিলিস্তিনিদের মধ্যে গাজায় ৬৮৭ জন ও অধিকৃত পশ্চিম তীরে ১৭ জন, ইসরাইলে নিহত হয়েছেন ৮০০ জন। এ নিয়ে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত ১৫০৪ জনে। আহতদের মধ্যে গাজায় ৩ হাজার ৮০০ জন এবং পশ্চিমতীরে ৯০ জন। এছাড়া ইসরায়েলে আহত হয়েছে ২ হাজার ২৪৩ জন।

এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, আমরা এখন যুদ্ধ শুরু করতে চাই না।এখানেই এটি শেষ করতে চাই। মঙ্গলবার ( ১০ অক্টোবর ) তিনি এ কথা বলেন।

হামাসকে মোকাবিলায় ইসরায়েল ৩ লাখ সৈন্য মোতায়েন করেছে। টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৭৩ সালে ইয়ম কাপ্পুর যুদ্ধের পর ৪ লাখ রিজার্ভ সৈন্য প্রস্তুত করে ইসরায়েল। আর হামাসের হামলার পর এই প্রথম এত সৈন্য মোতায়েন করেছে তেল আবিব।

সূত্র: আল জাজিরা,বিবিসি

আরো খবর

বেনাপোলে বিজিবির অভিযানে বিষ্ফোরক দ্রব্য উদ্ধার
বেনাপোলে বিজিবির অভিযানে বিষ্ফোরক দ্রব্য উদ্ধার
কাশিয়ানীতে আদালতের নির্দেশ উপেক্ষা করে জমি দখল
কাশিয়ানীতে আদালতের নির্দেশ উপেক্ষা করে জমি দখল
শ্যামনগরে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
শ্যামনগরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ
শার্শায় এস এ পরিবহনের কার্ভাডভ্যান হতে বিপুল পরিমান চোরাচালানী পণ্য উদ্ধার
শার্শায় এস এ পরিবহনের কার্ভাডভ্যান হতে বিপুল পরিমান চোরাচালানী পণ্য উদ্ধার
বেনাপোলে রাস্তা দখল করে ভবন নির্মাণ ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
বেনাপোলে রাস্তা দখল করে ভবন নির্মাণ ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন  দুর্ভোগ চরমে
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন দুর্ভোগ চরমে