সর্বশেষ খবরঃ

অভিনেত্রী ইলিয়ানা বিষণ্ণতায় ভুগছেন

ইলিয়ানা বিষণ্ণতায় ভুগছেন
ফাইল ছবি

বলিউডের অভিনেত্রী  ইলিয়ানা গত বছরের আগস্টে মা হয়েছেন। তারও আগে থেকেই তিনি কাজ থেকে রয়েছেন দূরে। সন্তান পৃথিবীতে আসার পর থেকে তাকে ঘিরেই আবর্তিত হচ্ছে ইলিয়ানার দিনরাত।

নিজের নূন্যতম খেয়ালও যেন রাখতে পারছেন না।এই দীর্ঘ জার্নিতে মানসিক বিপর্যয়ের মধ্যেও পড়েন নারীরা। ব্যতিক্রম নন অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজও।

শনিবার (২ মার্চ ) মধ্যরাতে ইনস্টাগ্রামে দীর্ঘ এক পোস্টের মাধ্যমে নিজের অবর্ণনীয় সংগ্রামের কিছু কথা তুলে ধরেছেন তিনি।

ইলিয়ানার ভাষ্য, ‘বহুদিন পর, নিজের কোনও ছবি তুলেছি কিংবা পোস্ট করেছি। একজন পুরোদস্তুর মা হওয়া এবং ঘর সামলাতে গিয়ে আমি নিজের জন্য কোনও সময় খুঁজে পাই না। সত্যি বলতে, এই দিনগুলো খুব কঠিন। আমি অভিযোগ করছি না, কারণ আমার জীবনে সবচেয়ে সুন্দর প্রাপ্তি এই সন্তান। তবে আমরা আসলে প্রসবোত্তর বিষণ্ণতার বিষয়ে খুব একটা কথা বলি না। এটা খুব বাস্তব এবং ব্যতিক্রম এক অনুভূতি।

এই কঠিন সময়ে তবু নিজেকে কিঞ্চিৎ ভালো রাখার প্রয়াস জারি রেখেছেন ইলিয়ানা। তিনি লিখেছেন, ‘আমি প্রত্যেক দিন চেষ্টা করছি, নিজেকে কিছুটা ভালো রাখার জন্য। এরমধ্যে ৩০ মিনিটের ব্যায়াম ও পাঁচ মিনিটের গোসল বেশ কাজে দেয়। কিন্তু কখনও কখনও এটুকু সময়ও পাই না। এজন্য আমি চাচ্ছি এখানে (সোশ্যাল মিডিয়া ) নিয়মিত হতে এবং নতুন এই অধ্যায়ের কিছু ঝলক আপনাদের সঙ্গে শেয়ার করতে। সবশেষে নিজেকে পুরোপুরি প্রস্তুত করে আবারও চেনা বিনোদন জগতে ফিরে আসার বার্তা দিয়েছেন অভিনেত্রী।

উল্লেখ্য,গত বছরের ১ আগস্ট ইলিয়ানার ঘর আলো করে আসে পুত্র কোয়া ফনিক্স। তবে খবরটি তিনি প্রকাশ্যে আনেন ৫ আগস্ট।

আরো খবর

গৌরীপুরে চাকরি মেলা অনুষ্ঠিত
গৌরীপুরে চাকরি মেলা অনুষ্ঠিত
নিখোঁজের ৬ দিন পর মনোজ পাইকের মরদেহ উদ্ধার
নিখোঁজের ৬ দিন পর মনোজ পাইকের মরদেহ উদ্ধার
রিভারাইন বিজিবি’র অভিযানে এয়ারগান ও গুলি উদ্ধার
রিভারাইন বিজিবি’র অভিযানে এয়ারগান ও গুলি উদ্ধার
খাগড়াছড়িতে ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ
খাগড়াছড়িতে ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ
ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বেনাপোলে স্বাগত র‌্যালী
ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বেনাপোলে স্বাগত র‌্যালী
তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান