সর্বশেষ খবরঃ

ইউক্রেন ছাড়তে বলেছে হোয়াইট হাউস

ইউক্রেন ছাড়তে বলেছে হোয়াইট হাউস

যেকোনো সময় ইউক্রেনে সামরিক হামলা চালাতে পারে রাশিয়া। এমন আশঙ্কা প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ পাঁচটি দেশ।আমেরিকানদের ৪৮ ঘণ্টার মধ্যে ইউক্রেন ছাড়তে বলেছে হোয়াইট হাউস।

স্থানীয় সময় শুক্রবার ( ১১ ফেব্রুয়ারি ) হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান সতর্ক করে বলেন,মার্কিন পর্যবেক্ষণ এবং গোয়েন্দা তথ্য দেখায় যে ইউক্রেন আক্রমণের জন্য প্রয়োজনীয় সব সামরিক উপাদান প্রস্তুত করে রেখেছে রাশিয়া। এই মুহূর্তে আমরা নির্দিষ্ট করে কোনো দিন বলতে পারছি না। আমরা ঘণ্টাও বলতে পারছি না। কিন্তু এটির খুবই সম্ভাবনা রয়েছে।

হোয়াইট হাউস সতর্ক করে বলেছে, আমেরিকানদের ৪৮ ঘণ্টার মধ্যে ইউক্রেন ছেড়ে যেতে হবে। খবর প্রকাশ করেছে আলজাজিরা ও বার্তা সংস্থা রয়টার্স।

তিনি আরও বলেন, ‘আমরা বলছি না যে, সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিংবা রুশ প্রেসিডেন্ট পুতিন এরই মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। আমরা যা বলছি তা হলো, আমরা সেখানে যা দেখছি তার ওপর ভিত্তি করে আমাদের যথেষ্ট উদ্বেগ রয়েছে। আমরা ইউক্রেনের সীমান্তে নতুন বাহিনীর আগমনসহ রাশিয়ান উত্তেজনার লক্ষণ দেখতে পাচ্ছি। যেমনটি আমরা আগেই বলেছি, ভ্লাদিমির পুতিনের আদেশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলে, যেকোনো সময় আক্রমণ শুরু হতে পারে। আমরা সেই অবস্থায় আছি এখন।

এদিকে, জ্যাক সুলিভানের এমন সতর্কবার্তার পর পরই হোয়াইট হাউস এক বিবৃতি দিয়েছে। সেখানে নির্দেশ দিয়ে বলা হয়েছে যেন, পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে মার্কিন নাগরিকরা ইউক্রেন ত্যাগ করে।

খবর সূত্র:: আলজাজিরা ও বার্তা সংস্থা রয়টার্স।

আরো খবর

শার্শায় গাাঁজা ও ইয়াবাসহ তিন মাদককারবারী গ্রেফতার
শার্শায় গাাঁজা ও ইয়াবাসহ তিন মাদককারবারী গ্রেফতার
বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম
টানা তিন জয় দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের নকআউট নিশ্চিত করলো আর্জেন্টিনা
টানা তিন জয় দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের নকআউট নিশ্চিত করলো আর্জেন্টিনা
খাগড়াছড়িতে ট্রাইকো-কম্পোস্ট প্রযুক্তি ও টেকসই চাষাবাদ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
খাগড়াছড়িতে ট্রাইকো-কম্পোস্ট প্রযুক্তি ও টেকসই চাষাবাদ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন