সর্বশেষ খবরঃ

আল্লু অর্জুনের প্রশংসায় অভিনেতা মহেশ বাবু

পোস্ট ডেস্ক :: তেলেগু সিনেমার ‘আইকনিক স্টার’ আল্লু অর্জুন। কিছুদিন আগে মুক্তি পেয়েছে তার ‘পুষ্পা: দ্য রাইজ’। দর্শকের প্রশংসার পাশাপাশি বক্স অফিসেও বাজিমাত করেছেন এই সিনেমা। এবার সুকুমার পরিচালিত সিনেমাটির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন অভিনেতা মহেশ বাবু।

মাইক্রোব্লগিং সাইট টুইটারে সিনেমাটি নিয়ে পোস্ট করেছেন ‘প্রিন্স অব টলিউড’খ্যাত এই অভিনেতা। তিনি লিখেছেন, ‘পুষ্পা চরিত্রে আল্লু অর্জুন অসাধারণ। অকৃত্রিম এবং মনোমুগ্ধকর। সুকুমার আবারো প্রমাণ করেছেন তার সিনেমাগুলো মৌলিক, সরল ও অত্যন্ত নিখুঁত। এলাদা এক শ্রেণীর। সিনেমাটির সুর ও সংগীতায়োজন করেছেন দেবী শ্রী প্রসাদ। ‘ভারত আনে নেনু’ সিনেমাখ্যাত এই অভিনেতা অপর এক টুইটে লিখেছেন, ‘দেবী শ্রী প্রসাদ, আমি কী বলবো! আপনি রক স্টার। প্রযোজনা প্রতিষ্ঠান ও পুরো টিমকে অভিনন্দন। আপনাদের জন্য গর্বিত।’

‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমায় পুষ্পা নামের একজন চোরাকারবারির চরিত্রে অভিনয় করেছেন আল্লু অর্জুন। এতে আরো আছেন রাশমিকা মান্দানা। এছাড়া খল চরিত্রে আছেন ফাহাদ ফাসিল। দু’টি অংশে এই সিনেমাটি তৈরি হচ্ছে। ইতোমধ্যে দ্বিতীয় অংশের কাজ শুরু করেছেন নির্মাতারা। আগামী বছর সেটি মুক্তির কথা রয়েছে।

আরো খবর

শার্শায় সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর প্রার্থীর মতবিনিময়
শার্শায় সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর প্রার্থীর মতবিনিময়
নেই ক্লিনিকের অনুমোদন তবুও চলছে অপারেশন! স্বাস্থ্য ঝুঁকিতে রোগীরা
নেই ক্লিনিকের অনুমোদন তবুও চলছে অপারেশন! স্বাস্থ্য ঝুঁকিতে রোগীরা
জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্য সরকার গঠন করবে না বিএনপি
জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্য সরকার গঠন করবে না বিএনপি
গৌরীপুরে চাকরি মেলা অনুষ্ঠিত
গৌরীপুরে চাকরি মেলা অনুষ্ঠিত
নিখোঁজের ৬ দিন পর মনোজ পাইকের মরদেহ উদ্ধার
নিখোঁজের ৬ দিন পর মনোজ পাইকের মরদেহ উদ্ধার
রিভারাইন বিজিবি’র অভিযানে এয়ারগান ও গুলি উদ্ধার
রিভারাইন বিজিবি’র অভিযানে এয়ারগান ও গুলি উদ্ধার
খাগড়াছড়িতে ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ
খাগড়াছড়িতে ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ
ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বেনাপোলে স্বাগত র‌্যালী
ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বেনাপোলে স্বাগত র‌্যালী