সর্বশেষ খবরঃ

আমলকি খালি পেটে খেলে সারবে যে সমস্ত রোগ

আমলকি খালি পেটে খেলে সারবে যে সমস্ত রোগ
আমলকি খালি পেটে খেলে সারবে যে সমস্ত রোগ

আমলকির স্বাস্থ্য উপকারিতা অনেক। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে। জানেন কি, একটি কমলালেবুর চেয়েও বেশি মাত্রায় ভিটামিন সি থাকে আমলকিতে। ১০০ গ্রাম আমলকিতে ০.০৩ মি.গ্রা থায়ামিন, ০.০১ মি.গ্রা রিবোফ্লেভিন ও ১.২ মি.গ্রা লৌহ পাওয়া যায়।

একইসঙ্গে ১০০ গ্রাম আমলকিতে ৬০০ মিলিগ্রাম ভিটামিন সি পাওয়া যায়। যা একটি বড় মাপের কমলার চেয়ে বেশি। এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এতে আরও আছে আয়রন, ক্যালসিয়াম ও ফসফরাস।

চিকিৎসকরা জানান,এটি পরিপূর্ণ পুষ্টিগুণ সমৃদ্ধ পানীয়। প্রতি ১০০ গ্রাম আমলকিতে থাকে ৯ মাইক্রোগ্রাম ক্যারোটিন। ফলের ক্যারোটিন ভিটামিন এ’র কাজ করে।

আয়ুর্বেদের পরামর্শ অনুযায়ী, প্রতিদিন সকালে খালি পেটে এক টুকরো আমলকি খেলে শারীরিক বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পাবেন। সর্দি-কাশি এমনকি ব্যাকটেরিয়া সংক্রমণ থেকেও শরীরকে বাঁচায় আমলকি।

খালি পেটে আমলকি খেলে সারবে যেসব রোগ

চোখে ছানির ঝুঁকি কমায় আমলকি। ১ চামচ মধু ও আমলকির গুঁড়া মিশিয়ে খেলে ভালো থাকবে দৃষ্টিশক্তি।হঠাৎ করেই যদি বমি পায় তাহলে হাতের কাছে আমলকি খেলেই মিলবে উপকার। আমলকি রস কয়েকবার খেলেই বমিভাব কমবে। মুখে ঘা হলে গরম পানিতে ২ টেবিল চামচ আমলকির রস মিশিয়ে গার্গল করলে সেরে যাবে।

নিয়মিত আমলকি খেলে নিয়ন্ত্রণে থাকে কোলেস্টেরল। এমনকি হাঁপানির সমস্যাও কমায়। আমলকি লিভার পরিষ্কার করতে সাহায্য করে। কারণ এটি খেলে শরীর থেকে সব দূষিত পদার্থ বাইরে চলে যায়। আমলকিতে থাকা প্রোটিন ও অ্যামাইনো অ্যাসিড চুল পড়া কমায় ও চুলের গোড়া শক্ত করে। নিয়মিত আমলকি খেলে ত্বক সুস্থ থাকে। নানা রকমের চর্মরোগ থেকে রক্ষা পাওয়া যায়। এছাড়াও এটি ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে সাহায্য করে।

আমলকি খাওয়ার নিয়ম

সকালে খালি পেটে আমলকির রস খেতে পারেন। তবে রসের পরিমাণ ১০ মিলিগ্রামের বেশি হওয়া উচিত নয়। আবার আমলকি রোদে শুকিয়েও খেতে পারেন। আমলকি ছোটো টুকরো করে কেটে তার উপর লবণ ও গোলমরিচ গুঁড়া ছড়িয়ে রোদে শুকাতে দিন। শুকিয়ে গেলে কাচের বয়ামে ভরে রেখে অনেকদিন পর্যন্ত খেতে পারবেন।

আরো খবর

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজ ৫১ তম মৃত্যুবার্ষিকী
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজ ৫১ তম মৃত্যুবার্ষিকী
শার্শায় আওয়ামীলীগের দুই নেতা গ্রেপ্তার
শার্শায় আওয়ামীলীগের দুই নেতা গ্রেপ্তার
চারুপীঠ একাডেমিতে চিত্রাঙ্কন ও সংগীত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
চারুপীঠ একাডেমিতে চিত্রাঙ্কন ও সংগীত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
কারাগার থেকে পালানো দুই সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
কারাগার থেকে পালানো দুই সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো
বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো
শার্শায় কিশোরী অপহরণের দায়ে যুবক গ্রেফতার
শার্শায় কিশোরী অপহরণের দায়ে যুবক গ্রেফতার
ফিমা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
ফিমা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
হাসপাতালে অভিযান চালিয়ে ইয়াবাসহ চিকিৎসক গ্রেফতার
হাসপাতালে অভিযান চালিয়ে ইয়াবাসহ চিকিৎসক গ্রেফতার