সর্বশেষ খবরঃ

আমরা জনগণের রায় বিশ্বাস করিঃশিক্ষামন্ত্রী

আমরা জনগণের রায় বিশ্বাস করি: শিক্ষামন্ত্রী
ছবি সংগৃহীত

শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি বলেছেন, আমরা নির্বাচনমুখী দল, জনগণের রায় বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি জনগণের কথা রেখেছি। জনগণ আস্থা-বিশ্বাস রেখে আবারও আমাদের সুযোগ দেবে।

বুধবার ( ১৩ সেপ্টেম্বর ) দুপুরে চাঁদপুর বাবুরহাট মাঠে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

দীপু মনি বলেন, বাংলাদেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে। এটা শুধু দেশে নয়, সারা বিশ্বের মানুষ জানে। সম্প্রতি জি-২০ সামিটে প্রধানমন্ত্রী সম্মানিত হয়েছেন।

তিনি আরো বলেন, দেশের কোথাও কোথাও শিক্ষক স্বল্পতা আছে। সেই স্বল্পতা দূর করতে নানাভাবে কাজ করছি। শুধু পাহাড় নয়, হাওর-চর এলাকায়ও শিক্ষক স্বল্পতা রয়েছে। এটা বাস্তবতা। সে বাস্তবতাকে মেনে নিয়েই আমরা কাজ করছি। প্রযুক্তি ব্যবহার করে শিক্ষক স্বল্পতা দূর করতে কাজ হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) সাখাওয়াত জামিল সৈকত, উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসির আরাফাত প্রমুখ ।

আরো খবর

শার্শায় গাাঁজা ও ইয়াবাসহ তিন মাদককারবারী গ্রেফতার
শার্শায় গাাঁজা ও ইয়াবাসহ তিন মাদককারবারী গ্রেফতার
বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম
টানা তিন জয় দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের নকআউট নিশ্চিত করলো আর্জেন্টিনা
টানা তিন জয় দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের নকআউট নিশ্চিত করলো আর্জেন্টিনা
খাগড়াছড়িতে ট্রাইকো-কম্পোস্ট প্রযুক্তি ও টেকসই চাষাবাদ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
খাগড়াছড়িতে ট্রাইকো-কম্পোস্ট প্রযুক্তি ও টেকসই চাষাবাদ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন