সর্বশেষ খবরঃ

আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবসে খাগড়াছড়িতে সনাকের মানববন্ধন

আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবসে খাগড়াছড়িতে সনাকের মানববন্ধন
আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবসে খাগড়াছড়িতে সনাকের মানববন্ধন

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক ( খাগড়াছড়ি ) জেলা প্রতিনিধি :: “জীবাশ্ম জ্বালানিকে না বলুন”এই আহ্বানকে সামনে রেখে আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস উপলক্ষ্যে খাগড়াছড়িতে মানববন্ধন করেছে সচেতন নাগরিক কমিটি( সনাক )। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশ সুরক্ষার দাবিতে আয়োজিত এই কর্মসূচিতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

সোমবার ( ২৬ জানুয়ারি )সকাল ১০টায় খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সনাকের স্বাস্থ্য উপ-কমিটির আহ্বায়ক জহুরুল আলম। মানববন্ধনে বক্তারা বলেন, ক্রমবর্ধমান জলবায়ু সংকট ও পরিবেশ দূষণের জন্য জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত ব্যবহার অন্যতম দায়ী। এই পরিস্থিতি থেকে উত্তরণে পরিবেশবান্ধব ও নবায়নযোগ্য জ্বালানির বিকল্প ব্যবহারের কোনো বিকল্প নেই।

বক্তারা আরও বলেন,টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে শুধু জ্বালানি ব্যবস্থার পরিবর্তনই নয়,এর পাশাপাশি সুশাসন প্রতিষ্ঠা, নীতিগত স্বচ্ছতা এবং জনসচেতনতা বৃদ্ধি অপরিহার্য। বিশেষ করে পাহাড়ি ও পরিবেশ-সংবেদনশীল অঞ্চলে উন্নয়ন কার্যক্রম গ্রহণের ক্ষেত্রে পরিবেশগত ভারসাম্য রক্ষা করতে হবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য,জাবারাং কল্যাণ সমিতির প্রোগ্রাম কো-অর্ডিনেটর বিনোদন ত্রিপুরা, আনন্দ ট্রেনিং সেন্টারের কর্মকর্তা শ্যামল রোজারিও,সনাক সদস্য অংসুই মারমা,বিধান রায় বিশ্বাস ও ত্রিনা চাকমা। বক্তারা নিজ নিজ বক্তব্যে পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহারে সরকারের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণের ওপর জোর দেন।

মানববন্ধনে সনাকের অন্যান্য সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। কর্মসূচি শেষে পরিবেশ রক্ষা ও পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

আরো খবর

মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
স্বাধীনতা দিবসে শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
স্বাধীনতা দিবসে প্রেসক্লাব গোপালগঞ্জের শ্রদ্ধাঞ্জলি অর্পণ
স্বাধীনতা দিবসে প্রেসক্লাব গোপালগঞ্জের শ্রদ্ধাঞ্জলি অর্পণ
নড়াইলের মধুমতি নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
নড়াইলের মধুমতি নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ আটক-১
কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ আটক-১