সর্বশেষ খবরঃ

আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে খাগড়াছড়িতে র‍্যালি ও সমাবেশ

আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে খাগড়াছড়িতে র‍্যালি ও সমাবেশ
আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে খাগড়াছড়িতে র‍্যালি ও সমাবেশ

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক :: আদিবাসীদের অস্তিত্ব সংরক্ষণ ও মৌলিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নিজেকে অধিকতর সামিল করুন এই স্লোগানকে সামনে রেখে ৯আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে খাগড়াছড়িতে র‍্যালি ও সমাবেশ করেছে বাংলাদেশ আদিবাসী ফোরাম,বাংলাদেশ মারমা ছাত্র ঐক্য পরিষদ,বাংলাদেশ মারমা স্টুডেন্টস কাউন্সিল ও সকল সহযোগী সংগঠন।

শুক্রবার( ০৯আগস্ট ) খাগড়াছড়ি সদরস্থ মহিলা কলেজ রোড সংলগ্ন মারমা ঐক্য পরিষদ কার্যালয় প্রাঙ্গন থেকে র‍্যালি শুরু হয়ে শাপলা চত্তর মুক্ত মঞ্চে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ মারমা ছাত্র ঐক্য পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক চিংহ্লা চৌধুরী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি কংচাইরী চৌধুরী( মাষ্টার )।

অন্যদিকে বাংলাদেশ মারমা স্টুডেন্টস কাউন্সিল ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে র‍্যালি শুরু হয়ে শাপলা চত্তর মুক্ত মঞ্চে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ মারমা স্টুডেন্টস কাউন্সিলের জেলা’র সভাপতি ওয়া পেইং মারমা,সাধারণ সম্পাদক উক্যনু মারমা,সাংগঠনিক সম্পাদক চাইশে মারমা,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কমিটি’র সাধারণ সম্পাদক উষাচিং মারমাসহ আরও অনেকে।

আরো খবর

গৌরীপুরে চাকরি মেলা অনুষ্ঠিত
গৌরীপুরে চাকরি মেলা অনুষ্ঠিত
নিখোঁজের ৬ দিন পর মনোজ পাইকের মরদেহ উদ্ধার
নিখোঁজের ৬ দিন পর মনোজ পাইকের মরদেহ উদ্ধার
রিভারাইন বিজিবি’র অভিযানে এয়ারগান ও গুলি উদ্ধার
রিভারাইন বিজিবি’র অভিযানে এয়ারগান ও গুলি উদ্ধার
খাগড়াছড়িতে ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ
খাগড়াছড়িতে ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ
ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বেনাপোলে স্বাগত র‌্যালী
ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বেনাপোলে স্বাগত র‌্যালী
তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান