সর্বশেষ খবরঃ

আচরণবিধি ভাঙলেই ব্যবস্থা নেওয়া হচ্ছেঃইসি রাশেদা

আচরণবিধি ভাঙলেই ব্যবস্থা নেওয়া হচ্ছেঃইসি রাশেদা
ছবি সংগৃহীত

নির্বাচন কমিশনার ( ইসি ) রাশেদা সুলতানা বলেছেন,আচরণবিধি ভাঙলেই সংশ্লিষ্ট প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইসির কাছে সব প্রার্থীই সমান। অভিযোগ ছোট হোক বা বড় হোক, সব অভিযোগই গুরুত্ব দিয়ে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শুক্রবার ( ২৯ ডিসেম্বর ) দুপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে লালমনিরহাটের নির্বাচন কর্মকর্তা ও প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে এসব কথা বলেন তিনি।

রাশেদা সুলতানা আরও বলেন, যে প্রার্থীই অপরাধ করুক না কেন, দলমত নির্বিশেষে সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রার্থী দেখে নয়,বরং অপরাধ দেখে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ভোটাররা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলে আশ্বাস দিয়ে তিনি বলেন, সুশৃঙ্খল পরিবেশ তৈরিতে নির্বাচন কমিশন সচেষ্ট আছে। প্রতিটি স্তরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত আছে। কোনো রকমের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হওয়া কিংবা সুষ্ঠু ভোটের পরিবেশ বিঘ্নিত হওয়ার সুযোগ নেই।

ইসি রাশেদা সুলতানা প্রিজাইডিং অফিসার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং লালমনিরহাটের তিনটি আসনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।

এসময় রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান,জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহসহ পুলিশ, বিজিবি, র‍্যাব, আনসার ও অন্যান্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো খবর

মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
স্বাধীনতা দিবসে শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
স্বাধীনতা দিবসে প্রেসক্লাব গোপালগঞ্জের শ্রদ্ধাঞ্জলি অর্পণ
স্বাধীনতা দিবসে প্রেসক্লাব গোপালগঞ্জের শ্রদ্ধাঞ্জলি অর্পণ
নড়াইলের মধুমতি নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
নড়াইলের মধুমতি নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ আটক-১
কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ আটক-১