সর্বশেষ খবরঃ

অভিনেত্রী পুনম পান্ডে মার গেছেন

অভিনেত্রী পুনম পান্ডে মার গেছেন
অভিনেত্রী পুনম পান্ডে মার গেছেন

বলিউড অভিনেত্রী পুনম পান্ডে আর নেই! তাঁর অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে এই খবর জানানো হয়েছে। শুক্রবার হঠাৎ শোনা যায় দুসংবাদটি।বৃহস্পতিবার রাতে মৃত্যু হয় অভিনেত্রীর।

এই পোস্টে বলা হয়েছে যে ক্যানসারে প্রাণ হারিয়েছেন বিটাউনের এই লাস্যময়ী অভিনেত্রী। তরুণ এই অভিনেত্রীর অকালমৃত্যুতে শোকাহত বলিপাড়া। তাঁর বয়স হয়েছিল মাত্র ৩২ বছর। খবর টাইমস অব ইন্ডিয়ার।

পুনমের অ্যাকাউন্টের এই পোস্টে বলা হয়েছে, ‘আজ সকালটা আমাদের জন্য অত্যন্ত বাজে। আপনাদের ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে আমরা আমাদের প্রিয় পুনমকে সার্ভিক্যাল ক্যানসারে হারিয়েছি। তাঁর বিশুদ্ধ ভালোবাসা আর মানবিকতার খবর অনেকেই জানেন।এই বেদনাদায়ক সময় আমরা সবার কাছে সব রকম গোপনীয়তার জন্য অনুরোধ জানাব। আমরা এখন তাঁকে স্মরণ করতে চাই।’

২০১৩ সালে ‘নাশা’ দিয়ে বলিউডে পা রেখেছিলেন পুনম পাণ্ডে। ভোজপুরি, কন্নড় ইন্ডাস্ট্রিতেও কাজ করেছেন। তবে খোলামেলা অভিনয়ের কারণে কিছুদিনের মধ্যেই তাঁর গায়ে সেঁটে যায় ‘অ্যাডাল্ট স্টার’ তকমা। পুনমকে শেষ দেখা গিয়েছিল কঙ্গনা রানাওয়াতের রিয়েলিটি শো ‘লক আপে’।

আরো খবর

দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন
শুভ জন্মাষ্টমীতে খাগড়াছড়িতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা
শুভ জন্মাষ্টমীতে খাগড়াছড়িতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা
কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে সংবর্ধনা দিলো জামায়াতের আমীর
কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে সংবর্ধনা দিলো জামায়াতের আমীর
পিএসসির নতুন চেয়ারম্যান নাজমুজ্জামান ভূঁইয়া
পিএসসির নতুন চেয়ারম্যান নাজমুজ্জামান ভূঁইয়া
শার্শায় দুই শিশু সন্তানকে হত্যার পর পিতার আত্নহত্যা
শার্শায় দুই শিশু সন্তানকে হত্যার পর পিতার আত্নহত্যা
সন্ত্রাসী পিচ্চি জাহেদকে কুপিয়ে হত্যা
সন্ত্রাসী পিচ্চি জাহেদকে কুপিয়ে হত্যা
হিলি স্থলবন্দরে আমদানি ও রপ্তানি অনিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
হিলি স্থলবন্দরে আমদানি ও রপ্তানি অনিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
রক্ষক হয়েও ভক্ষকের ভূমিকায় বেনাপোল কাস্টমস কর্মকর্তারা
রক্ষক হয়েও ভক্ষকের ভূমিকায় বেনাপোল কাস্টমস কর্মকর্তারা