সর্বশেষ খবরঃ

অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্ট অবশেষে বান্ধবীকেই বিয়ে করছেন

অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্ট অবশেষে বান্ধবীকেই বিয়ে করছেন
অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্ট অবশেষে বান্ধবীকেই বিয়ে করছেন

টোয়াইলাইট’ তারকা ক্রিস্টেন স্টুয়ার্ট অবশেষে সেই বান্ধবীকেই বিয়ে করছেন। সম্প্রতি ‘দ্য হাওয়ার্ড স্টের্ন শো’-তে ক্রিস্টেন স্টুয়ার্ট নিজেই এ খবর জানিয়েছেন।

ক্রিস্টেন জানিয়েছেন, বান্ধবী ডিলন মেয়ারকে বিয়ে করতে যাচ্ছেন তিনি। তাদের প্রেম-বিয়ে নিয়ে হলিউডে বেশ আলোচনা এখন। এর আগে সহ-অভিনেতা রবার্ট প্যাটিনসনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন এই অভিনেত্রী।

এতোদিন বান্ধবীর থেকে বিয়ের প্রস্তাবের অপেক্ষায় ছিলেন। ডিলনের তরফ থেকে প্রস্তাবটি এসেছে। তিনি রাজি হয়ে গেছেন। তবে কবে বিয়ে করবেন সে তারিখ নির্দিষ্ট করে জানাননি।

ডিলন এবং ক্রিস্টেন প্রায় ২ বছর ধরে প্রেমের সম্পর্কে ছিলেন। এই জুটিকে প্রথমবার একসঙ্গে দেখা গিয়েছিল ২০১৯ সালের আগস্টে। ক্রিস্টেন স্টুয়ার্ট ও ডিলন মেয়রের সম্পর্ক আনুষ্ঠানিক ভাবে জানাজানি হয় ইনস্টাগ্রামে ডিলন দুজনের একটি ছবি শেয়ার করার পরে।

‘টোয়াইলাইট’ ছবিতে অভিনয়ের সূত্রে রবার্ট প্যাটিনসনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ক্রিস্টেন স্টুয়ার্টের। দীর্ঘ চার বছর স্থায়ী ছিল সেই সম্পর্ক। পরে সেই সম্পর্ক ভেঙে গেলে ক্রিস্টেন তার ব্যক্তিগত সহকারী আলিসিয়া কারগিলের সঙ্গে সম্পর্কে জড়ান। প্রেমিকা আলিসিয়াকে বিয়ের সিদ্ধান্তও নিয়েছিলেন তিনি।পরে সেই সম্পর্ক ভেঙে যায়।

আরো খবর

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন
শুভ জন্মাষ্টমীতে খাগড়াছড়িতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা
শুভ জন্মাষ্টমীতে খাগড়াছড়িতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা
কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে সংবর্ধনা দিলো জামায়াতের আমীর
কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে সংবর্ধনা দিলো জামায়াতের আমীর
পিএসসির নতুন চেয়ারম্যান নাজমুজ্জামান ভূঁইয়া
পিএসসির নতুন চেয়ারম্যান নাজমুজ্জামান ভূঁইয়া
শার্শায় দুই শিশু সন্তানকে হত্যার পর পিতার আত্নহত্যা
শার্শায় দুই শিশু সন্তানকে হত্যার পর পিতার আত্নহত্যা
সন্ত্রাসী পিচ্চি জাহেদকে কুপিয়ে হত্যা
সন্ত্রাসী পিচ্চি জাহেদকে কুপিয়ে হত্যা