সর্বশেষ খবরঃ

অবৈধ ক্লিনিক-হাসপাতালের বিরুদ্ধে কাল স্বাস্থ্য অধিদপ্তরের অভিযান

অবৈধ ক্লিনিক-হাসপাতালের বিরুদ্ধে কাল স্বাস্থ্য অধিদপ্তরের অভিযান
অবৈধ ক্লিনিক-হাসপাতালের বিরুদ্ধে কাল স্বাস্থ্য অধিদপ্তরের অভিযান

সারাদেশে অনিবন্ধিত ক্লিনিক,ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালের বিরুদ্ধে আবারও অভিযানে নামছে স্বাস্থ্য অধিদপ্তর। এ ছাড়াও যেসব হাসপাতাল চিকিৎসায় অনিয়ম এবং রোগীদের সঙ্গে প্রতারণা করছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে অধিদপ্তর।

সোমবার ( ১৮ সেপ্টেম্বর ) থেকে সারাদেশে একযোগে এ অভিযান পরিচালনা করা হবে।এ বিষয়ে জেলা পর্যায়ে ইতোমধ্যে প্রয়োজনীয় নির্দেশনাও দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

রোববার ( ১৭ সেপ্টেম্বর ) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাঃ আহমেদুল কবীর।

তিনি বলেন,আমরা গত বছর যেসব প্রতিষ্ঠানের লাইসেন্স নেই, মেয়াদোত্তীর্ণ এবং অনিয়ম করছে তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছি। চলমান ডেঙ্গু পরিস্থিতিতে আবারও বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের বিরুদ্ধে নানা অনিয়মের তথ্য পাচ্ছি। যারা এসব অনিয়মের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে আবারও ব্যবস্থা নেওয়া হবে।

আইসিইউ প্রতারণার প্রসঙ্গে অতিরিক্ত মহাপরিচালক বলেন,ডেঙ্গু আক্রান্ত সব রোগীর জন্য নিবিড় পরিচর্যা কেন্দ্রের ( আইসিইউ ) সেবা লাগে না। কিন্তু কিছু ক্লিনিক রোগীদের আইসিইউ সুবিধা না লাগলেও প্রতারণা করে রোগীদের আইসিইউতে রাখে। এসব বিষয় অধিদপ্তর নজর রাখছে। প্রতারণাকারীদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো খবর

হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী