সর্বশেষ খবরঃ

অন্তর্বর্তীকালীন সরকারে শপথ নিলেন আরো ৪ উপদেষ্ঠা

অন্তর্বর্তীকালীন সরকারে শপথ নিলেন আরো ৪ উপদেষ্ঠা
অন্তর্বর্তীকালীন সরকারে শপথ নিলেন আরো ৪ উপদেষ্ঠা

জৈষ্ঠ্য প্রতিবেদক :: অন্তর্বর্তীকালীন সরকারের আরও চার উপদেষ্টা শপথ নিয়েছেন। তাদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।

শুক্রবার ( ১১ আগস্ট ) বিকাল ৪টা ১২ মিনিটে বঙ্গভবনের দরবার হলে শপথগ্রহণ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে সঞ্চালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মোঃ মাহবুব হোসেন।

নতুন করে শপথ নিলেন ওয়াহিদ উদ্দিন মাহমুদ, আলী ইমাম মজুমদার, ডঃ মুহাম্মদ ফাওজুল কবির খান ও লেফটেন্যান্ট জেনারেল ( অবঃ) জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনূসসহ অন্য উপদেষ্টারা উপস্থিত ছিলেন।

এর আগে তিন দফায় শপথ নেন অন্তর্বর্তী সরকারের ১৭ উপদেষ্টা। আজ আরও চার জনের শপথ নেওয়ার মাধ্যমে এ পর্যন্ত উপদেষ্টার সংখ্যা হলো ২১ জন।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতন হয়।এরপর বিলুপ্ত করা হয় দ্বাদশ জাতীয় সংসদ। পরে ৮ আগস্ট গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার।সেই সরকারের প্রধান উপদেষ্টা হন নোবেল বিজয়ী অধ্যাপক ডঃ মুহাম্মদ ইউনূস। এদিন তার সঙ্গে উপদেষ্টা হিসেবে শপথ নেন ১৬ জন উপদেষ্টা।

আরো খবর

পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
স্বাধীনতা দিবসে প্রেসক্লাব গোপালগঞ্জের শ্রদ্ধাঞ্জলি অর্পণ
স্বাধীনতা দিবসে প্রেসক্লাব গোপালগঞ্জের শ্রদ্ধাঞ্জলি অর্পণ
নড়াইলের মধুমতি নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
নড়াইলের মধুমতি নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ আটক-১
কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ আটক-১
গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে রফিকুজ্জামানের যোগদানে সংবর্ধনা
গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে রফিকুজ্জামানের যোগদানে সংবর্ধনা
ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়