সর্বশেষ খবরঃ

অনশনে জ্ঞান হারিয়ে হাসপাতালে শিক্ষিকা

অনশনে জ্ঞান হারিয়ে হাসপাতালে শিক্ষিকা
অনশনে জ্ঞান হারিয়ে হাসপাতালে শিক্ষিকা

জাতীয়করণ থেকে বাদপড়া বিদ্যালয়সমূহ জাতীয়করণসহ ছাত্র-ছাত্রীদের উপবৃত্তি ও টিফিনের দাবিতে গত ৫ জুন থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে অনশন ধর্মঘট পালন করেন বেসরকারি প্রাথমিক শিক্ষকরা। শতাধিক শিক্ষকরা সেখানে অবস্থান করছেন।

শুক্রবার ( ৭ জুন ) তৃতীয় দিনের মতো অনশন ধর্মঘট পালন করছিলেন শিক্ষকরা। সকাল সাড়ে ১১টার দিকে গরমে অসুস্থ হয়ে জ্ঞান হারান নোয়াখালীর হাতিয়া উপজেলা থেকে আসা শিপ্রা রাণী।পরে একটি রিকশায় করে শিপ্রা রাণীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

অনশন ধর্মঘটে বাংলাদেশের বিভিন্ন উপজেলা ও জেলা থেকে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা অংশ নেন। মাথায় কাফনের কাপড় বেঁধে কর্মসূচি পালন করছেন।

তারা বলেন, শিক্ষা মানুষের মৌলিক অধিকার। আর সেই শিক্ষাদান করে থাকেন প্রাথমিক শিক্ষকেরা। ২০১৩ সালের ৯ জানুয়ারি প্রধানমন্ত্রী ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের ঘোষণা দিয়ে জাতির পিতার মতো আরও একটি ইতিহাস রচনা করেন।

কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, জাতীয়করণকালীন ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পরিসংখ্যান করা হয়েছিল তার সংখ্যা যথাযথ না হওয়ায় জাতীয়করণ যোগ্য আরও কিছুসংখ্যক বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কর্মরত শিক্ষকেরা জাতীয়করণ থেকে বাদ পড়ে।

সমপরিমাণ যোগ্যতা থাকা সত্ত্বেও তৎকালীন কিছু কর্মকর্তা কর্মস্থলে না থাকায়, সব শর্ত পূরণ করার পরেও ২০১২ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করার পরেও ১৩শ বিদ্যালয় জাতীয়করণের জন্য উপজেলা ও জেলা যাচাই-বাছাই করা হলেও তা এখনো জাতীয়করণ করা হয়নি, যা মন্ত্রণালয়ে সংরক্ষণ করা আছে।

সংগঠনের সাধারণ সম্পাদক আ স ম জাফর ইকবাল বলেন, ২০১৮ সালে আন্দোলনের পর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিদ্যালয়গুলো জাতীয়করণের চিঠি হলেও তা এখনো বাস্তবায়ন করা হয়নি। এই বেসরকারি প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয় বিহীন এলাকায় প্রতিষ্ঠিত হয়ে বিনামূল্যে ছাত্র-ছাত্রীদের পাঠদান পরিচালনা করে আসছে। বিদ্যালয়গুলোর জায়গা জমি খাজনা খারিজ সরকারের নামে হস্তান্তর করা হয়েছে।

অবস্থান ধর্মঘটে অংশ নেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান, সহ-সভাপতি মোহাম্মাদ আলী লিটন, ধরণী, সাংগাঠনিক সম্পাদক মো. ফিরোজ উদ্দিন, প্রচার সম্পাদক নাসির, সিনিয়র সাংগঠনিক মনি মহন বসু, সহসভাপতি নুরুল ইসলাম, তামান্না, জাকির, নাসরিন, রুনা লায়লা, তাহের, সালেহ প্রমুখ।

আরো খবর

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা
শার্শায় ধর্ষণ মামলায় পলাতক শ্বশুর গ্রেফতার
শার্শায় ধর্ষণ মামলায় পলাতক শ্বশুর গ্রেফতার
হাবিপ্রবিতে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে  শিক্ষকসহ আহত-৩
হাবিপ্রবিতে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে  শিক্ষকসহ আহত-৩
আত্মসমর্পণকারীদের পুনর্বাসনের সুযোগ দেওয়া হবেঃকোস্ট গার্ড
আত্মসমর্পণকারীদের পুনর্বাসনের সুযোগ দেওয়া হবেঃকোস্ট গার্ড
দুই নারীর কাঁধে এখন কেশবপুরের প্রশাসন ও নিরাপত্তা
দুই নারীর কাঁধে এখন কেশবপুরের প্রশাসন ও নিরাপত্তা
বিএনএসবি চক্ষু হাসপাতালে দালালের দৌরাত্ব বৃদ্ধিতে ভোগান্তিতে রুগী
বিএনএসবি চক্ষু হাসপাতালে দালালের দৌরাত্ব বৃদ্ধিতে ভোগান্তিতে রুগী
সাগর হত্যাকাণ্ডের বিচার ও জড়িতদের গ্রেফতার দাবিতে মানববন্ধন
সাগর হত্যাকাণ্ডের বিচার ও জড়িতদের গ্রেফতার দাবিতে মানববন্ধন
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে খাগড়াছড়িতে তিন দিন ব্যাপী কর্মসূচির উদ্বোধন
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে খাগড়াছড়িতে তিন দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন