সর্বশেষ খবরঃ

হিলফুল ফুজুল ডোনেশন বক্স এর উদ্যোগে বেনাপোলে বৃক্ষ রোপণ

হিলফুল ফুজুল ডোনেশন বক্স এর উদ্যোগে বেনাপোলে বৃক্ষ রোপণ
হিলফুল ফুজুল ডোনেশন বক্স এর উদ্যোগে বেনাপোলে বৃক্ষ রোপণ

শার্শা প্রতিনিধি :: পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব মোকাবেলায় সামাজিক সংগঠন হিলফুল ফুজুল ডোনেশন বক্স এর উদ্যোগে শার্শা উপজেলার পতিত জমিতে বৃক্ষ রোপণ করা হয়েছে|শনিবার ( ২৫ জুলাই) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর(আনসার ও ভিডিপি)সার্বিক সহযোগীতায় এই বৃক্ষ রোপন ও চারা বিতরন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে|

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বেনাপোল পৌর সভার ওয়ার্ড দলনেতা মোঃ কামাল হোসেনের নেতৃত্বে বেনাপোল ইউনিয়নের ১ নং ওয়ার্ড নারায়নপুর গ্রামের বিভিন্ন স্থানের পতিত জমি ও ফাঁকা স্থানে ১৫০ পিস ফলজ ও বনজ গাছের চারা রোপন করা হয়েছে বলে জানা গেছে।

এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বেনাপোল দলপতি মোঃ আজিম উদ্দিন, বাহাদুরপুর ইউনিয়ন দলপতি মোঃ হোসেন আলী এবং বাহাদুরপুর ইউনিয়ন আনসার কমান্ডার মোঃ লুৎফর রহমান|

“পরিবেশ সুরক্ষার অঙ্গীকার এই প্রতিপাদ্যকে” ঘীরে বৃক্ষ রোপণ কর্মসূচীর আওতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,ধর্মীয় উপাসনালয় প্রাঙ্গন,সড়কের দুপাশ এবং আনসার ভিডিপি কার্যালয় সংলগ্ন খালি জায়গায় হেগনি,নিম,আম,কাঁঠাল,পেয়ারাসহ বিভিন্ন প্রজাতির গাছ রোপন করা হয়েছে বলে হিলফুল ফুজুল সংগঠন সূত্র নিশ্চিত করেন|

বৃক্ষ রোপণ কর্মসূচী বিষয়ে শার্শা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম জানান,আমাদের কতিপয় আনসার সদস্য হিলফুল ফুজুল নামের সংগঠনটির সাথে জড়িত| তাই স্বপ্রনোদিত হয়েই তাদের বৃক্ষরোপণ কর্মসূচীতে উপজেলা কার্যালয় অংশ নিয়েছে।

আরো খবর

হিলফুল ফুজুল ডোনেশন বক্স এর উদ্যোগে বেনাপোলে বৃক্ষ রোপণ
হিলফুল ফুজুল ডোনেশন বক্স এর উদ্যোগে বেনাপোলে বৃক্ষ রোপণ
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
দিনাজপুরের চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের