সর্বশেষ খবরঃ

হাসপাতালে ভর্তি অভিনেত্রী ঋতাভরী

ছবি সংগৃহীত

অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর অপারেশন হয়েছে। বর্তমানে তিনি সল্টলেকের একটি হাসপাতালে ভর্তি। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, অনেকদিন ধরেই শারীরিক নানান সমস্যায় ভুগছিলেন ঋতাভরী চক্রবর্তী। বমি,মাথা ঘোরার মতো উপসর্গ নিয়ে হাসপাতালে যান নায়িকা,পরে জানা যায় গলব্লাডারে স্টোন রয়েছে তার।

অভিনেত্রীর এক ঘনিষ্ঠ জানান, ঋতাভরীর জ্ঞান ফিরেছে। আপাতত বিশ্রামে আছেন তিনি। তার সঙ্গে রয়েছেন মা শতরূপা সান্যাল এবং দিদি চিত্রাঙ্গদা। অপারেশনের পর ২৪ ঘণ্টা তাকে পর্যবেক্ষণে রাখবেন চিকিৎসকরা। আজ চূড়ান্ত হবে হাসপাতাল থেকে কবে ছাড়া পাবেন তিনি।

এর আগে ২০২১ সালেও একবার হাসপাতালে ভর্তি হন ঋতাভরী। ওই সময় ফিস্টুলার অপারেশন হয়েছিল। পিত্তথলিতে পাথর রয়েছে তার, সেই রিপোর্ট হাতে আসার পর তখনও দেরি না করে তড়িঘড়িই অপারেশন করানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেন ঋতাভরী।

নানান শারীরিক সমস্যায় ভুগছিলেন ‘ফাটাফাটি’ অভিনেত্রী। বহুরূপীর শ্যুটিংয়ের সময়ও বারবার অসুস্থ হয়ে পড়েছিলেন, সেই নিয়েই কাজ চালিয়ে গিয়েছেন।

আরো খবর

অভিনেত্রী রাশমিকা শুটিংয়ে গুরুতর আহত
দিনাজপুরে গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্ৰেফতার
দিনাজপুরে গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্ৰেফতার
টেকনাফের হাসপাতালে মফস্বল সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ
টেকনাফের হাসপাতালে মফস্বল সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ
শ্যামনগরে আন্তর্জাতিক বাঘ দিবস পালিত
শ্যামনগরে আন্তর্জাতিক বাঘ দিবস পালিত
স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক
স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক
যশোরে শ্রেণী কক্ষে ঢুকে অভিভাবকের মাথা ফাটালো এমপি কন্যা
যশোরে শ্রেণী কক্ষে ঢুকে অভিভাবকের মাথা ফাটালো এমপি কন্যা
খাগড়াছড়িতে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ
খাগড়াছড়িতে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ
ঘুস বানিজ্য বেপরোয়া বেনাপোল ভূমি অফিস সহায়ক অসীম
ঘুস বাণিজ্যে বেপরোয়া বেনাপোল ভূমি অফিস সহায়ক অসীম