সর্বশেষ খবরঃ

হাম ও হামের উপসর্গ নিয়ে এক দিনে সাত জনের মৃত্যু

হাম ও হামের উপসর্গ নিয়ে এক দিনে সাত জনের মৃত্যু
প্রতিকী ছবি

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে সাত জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে একজন এবং হামের উপসর্গে ছয় জন মারা গেছেন। মঙ্গলবার ( ১৪ জুলাই ) স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ছয় জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ১৫ মার্চ থেকে ১৪ জুলাই পর্যন্ত সময়ে সন্দেহজনক হাম রোগে মোট ৬৭১ জনের মৃত্যু হয়েছে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে একজনের মৃত্যু হয়েছে। গত ১৫ মার্চ থেকে ১৩ জুলাই পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৫ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৮৬৮ জন। গত ১৫ মার্চ থেকে ১৪ জুলাই পর্যন্ত এ সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ১৩ হাজার ২৪৪ জনে। একই সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৩ হাজার ৭৩৫ জন, যার মধ্যে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ১২২ জন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ১৫ মার্চ থেকে ১৪ জুলাই পর্যন্ত সন্দেহজনক হাম রোগে ৯৬ হাজার ২৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৯২ হাজার ৩৮৩ জন।

আরো খবর

হাম ও হামের উপসর্গ নিয়ে এক দিনে সাত জনের মৃত্যু
হাম ও হামের উপসর্গ নিয়ে এক দিনে সাত জনের মৃত্যু
শিক্ষার্থীদের নিয়ে মন্তব্য করায় সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ
শিক্ষার্থীদের নিয়ে মন্তব্য করায় সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ
খাগড়াছড়িতে বন্যাদুর্গত পরিবারের মাঝে জেলা পরিষদের ত্রাণ বিতরণ
খাগড়াছড়িতে বন্যাদুর্গত পরিবারের মাঝে জেলা পরিষদের ত্রাণ বিতরণ
যশোরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
যশোরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
এনজিও কর্মী সেজে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করলো পুলিশ
এনজিও কর্মী সেজে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করলো পুলিশ
বন্যাকবলিত ১১ জেলায় বিজিবি মোতায়েন
বন্যাকবলিত ১১ জেলায় বিজিবি মোতায়েন
এমবাপ্পেকে কৃতজ্ঞতা জানিয়ে শাকিরার ভিডিও প্রকাশ
এমবাপ্পেকে কৃতজ্ঞতা জানিয়ে শাকিরার ভিডিও প্রকাশ
বিশ্বকাপে সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা
বিশ্বকাপে সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা