সর্বশেষ খবরঃ

হাতিয়ায় ৩টি ল্যাব ও ১টি ঔষধের দোকানে জরিমানা

হাতিয়ায় ৩টি ল্যাব ও ১টি ঔষধের দোকানে জরিমানা
হাতিয়ায় ৩টি ল্যাব ও ১টি ঔষধের দোকানে জরিমানা

হানিফ সাকিব,নোয়াখালী জেলা প্রতিনিধি:: নোয়াখালীর দ্বীপ হাতিয়া উপজেলার ওছখালী বাজারে মোবাইল কোটের পরিচালনা করে,৩টি ল্যাব এবং ১টি ঔষধের দোকানে অভিযান চালিয়ে ৫৫০০০/- টাকা জরিমানা করেছেন সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ শাহজাহান।

মঙ্গলবার ( ২নভেম্বর ) বিকেলে হাতিয়া উপজেলা ওছখালী বাজার ১টি ঔষধের দোকান এছাড়াও ৩টি ল্যাবে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারা মোতাবেক অভিযান চালায়।

এসময় হাতিয়া ডক্টরস ল্যাবকে ৩০ হাজার টাকা,হাতিয়া ডিজিটাল ল্যাবরেটরীকে ১০ হাজার টাকা,হাতিয়া কম্পিউটারাইজড ল্যাবকে ১০ হাজার টাকা এবং নজিবা মেডিকেল হলকে ড্রাকের কাগজ পত্র না দেখাতে পারাই ৫ হাজার টাকা সহ মোট ৫৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

অভিযান চলাকালীন সময় উপস্থিত ছিলেন, প্রসিকিউশন হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ডাঃ মাহতাবউদ্দিন। এছাড়াও হাতিয়া থানা পুলিশ সদস্য ও আনসার সদস্যগণ সহযোগিতা করেন।

অভিযান চলাকালীন সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ শাহজাহান বলেন,সঠিক কাগজ পত্র ছাড়া কোন ল্যাব এবং ফার্মেসী খোলা যাবে না।তিনি আরও বলেন, এমবিবিএস পাস না করলে কোন ভাবে পেকসিশনে ডাক্তার লেখা যাবে না। মেয়াদবিহীন কোন ঔষধ দোকানে রাখা দন্ডনীয় অপরাধ।

আরো খবর

কারাগার থেকে পালানো দুই সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
কারাগার থেকে পালানো দুই সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো
বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো
শার্শায় কিশোরী অপহরণের দায়ে যুবক গ্রেফতার
শার্শায় কিশোরী অপহরণের দায়ে যুবক গ্রেফতার
ফিমা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
ফিমা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
হাসপাতালে অভিযান চালিয়ে ইয়াবাসহ চিকিৎসক গ্রেফতার
হাসপাতালে অভিযান চালিয়ে ইয়াবাসহ চিকিৎসক গ্রেফতার
কাশিয়ানীতে আওয়ামীলীগের ১০ নেতার পদত্যাগ
কাশিয়ানীতে আওয়ামীলীগের ১০ নেতার পদত্যাগ
সালমান শাহ হত্যা মামলায় ডন আটক
সালমান শাহ হত্যা মামলায় ডন আটক
সিলেটের সড়ক দুর্ঘটনায় গঠিত হলো ৫ সদস্যের তদন্ত কমিটি
সিলেটের সড়ক দুর্ঘটনায় গঠিত হলো ৫ সদস্যের তদন্ত কমিটি