সর্বশেষ খবরঃ

হাতিয়ায় জামায়াতের প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

হাতিয়ায় জামায়াতের প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প
হাতিয়ায় জামায়াতের প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

হানিফ উদ্দিন সাকিব(নোয়াখালী )প্রতিনিধি :: বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শাহ মাহফুজুল হকের উদ্যোগে নোয়াখালী হাতিয়ার সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর সেবা প্রদানের লক্ষ্যে এক ব্যতিক্রমধর্মী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ( ২৪ নভেম্বর )হাতিয়া পৌরসভার ওছখালী কে এস এস উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ ক্যাম্পে সকাল থেকে বিকেল পর্যন্ত চিকিৎসাসেবা নেন দুই হাজারেরও বেশি মানুষ। চিকিৎসা পরামর্শ থেকে শুরু করে প্রয়োজনীয় ওষুধ সবই বিনামূল্যে প্রদান করা হয়।

দ্বীপ উপজেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন এলাকায় ৫ দিনের ফ্রী মেডিকেল ক্যাম্পের আয়োজন করে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শাহ মাহফুজুল হক।

সোমবার আজ ছিলো তৃতীয় দিনরও ক্যাম্পে অংশ নেন বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল। মেডিসিন, শিশু রোগ, গাইনি, চক্ষুসহ বিভিন্ন বিভাগে রোগীদের দেওয়া হয় চিকিৎসা সেবা। ব্যবস্থাপত্র অনুযায়ী বিনামূল্যে ওষুধও তুলে দেওয়া হয় রোগীদের হাতে।

ক্যাম্প পরিদর্শনকালে অ্যাডভোকেট শাহ মাহফুজুল হক বলেন, হাতিয়ার অনেক মানুষই দরিদ্র ও স্বাস্থ্যসেবা বঞ্চিত। একজন জনসেবক হিসেবে মানুষের মৌলিক চাহিদা নিশ্চিত করা আমার নৈতিক দায়িত্ব। অর্থের অভাবে যেন কেউ চিকিৎসা থেকে বঞ্চিত না হয়, সেই লক্ষ্যেই এই আয়োজন। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে।

এ সময় স্থানীয় জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।তারা এই মানবিক উদ্যোগকে রাজনৈতিক ভেদাভেদের ঊর্ধ্বে জনগণের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত উল্লেখ করেন।

বিশেষ করে বয়স্ক নারী-পুরুষ ও শিশুরা বিনামূল্যে চিকিৎসা পেয়ে অ্যাডভোকেট শাহ মাহফুজুল হকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরো খবর

বেনাপোল কাস্টমস হাউসের দুই কর্মকর্তা ক্লোজড!নেপথ্য শুল্ক ফাঁকিতে সহায়তা
বেনাপোল কাস্টমস হাউসের দুই কর্মকর্তা ক্লোজড!নেপথ্য শুল্ক ফাঁকিতে সহায়তা
ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার 
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন